শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৮:৪৬ পিএম, ২০২৫-০১-২৫
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, জাগ্রত তরুণরাই এ দেশটাকে পরিবর্তন করতে পারবে।
তিনি বলেন, ‘আজকের তরুণ প্রজন্ম ছাত্র-ছাত্রীদের সুপ্ত প্রতিভাকে কাজে লাগিয়েই ক্ষুধা-দারিদ্রমুক্ত, আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়তে পারবে, পুরো পৃথিবীকে পাল্টে দিতে পারবে।’
আজ শনিবার সাভারের বাইশমাইলে গণস্বাস্থ্য কেন্দ্রের মিলনায়তনে তারুণ্যের প্রত্যয়ে ভেদাভেদ মুছে সুশাসন ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয়কে সামনে রেখে আয়োজিত ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের উদ্যেগে অষ্টাদশ জাতীয় যুব সম্মেলন ২০২৫ এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ কথা বলেন।
শারমীন এস মুরশিদ বলেন, তরুণদের একটি সংগঠন ইয়ুথ এন্ডিং হাঙ্গার প্রজেক্ট। এ প্রজেক্ট এর উপদেষ্টা দেশের স্বনামধন্য সামাজিক আন্দোলনের প্রতিশ্রুতিবদ্ধ ব্যক্তিত্ব ড.বদিউল আলম মজুমদার একজন সাহসী মানুষ।
তার চিন্তা-ভাবনার সাথে, চলার পথে আমার অনেক মিল খুঁজে পাই উল্লেখ করে তরুণ ছাত্র সমাজকে বলেন, তোমরা দেখেছ ২০২৪ সালে জুলাই বিপ্লব কেন হয়েছিল। বিগত সরকার বাংলাদেশকে অপশাসনের দিকে নিয়েছিল, ১৫টি বছর তারা মিথ্যার রাজত্ব কায়েম করেছে, অন্যায়ের প্রশ্রয় দিয়ে দেশকে অর্থনৈতিকভাবে চুরমার করেছিল, এতে দেশ উগ্রপুঁজিবাদের হাতে চলে যায়।
এটাতো রাজনৈতিক দর্শন নয় এ কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা অন্যায়ের প্রশ্রয় দিয়েছিলাম বলেই ২৪ এর আন্দোলন হয়েছে। আমরা যা করতে পারিনি, তোমরা তা করে দেখিয়েছো। ভবিষ্যতেও তরুণ প্রজন্ম কোনো অন্যায়কে ছাড় দেবে না।
উপদেষ্টা বলেন, দারিদ্রকে আমাদের ভাবনা থেকে দূরে রাখতে হবে। দেশটাকে ভালোবেসে মেধা ও গুণ দিয়ে তোমরাই পারবে দেশটাকে আমূল পরিবর্তন করে দিতে। সকলে মিলেই আমরা দেশটাকে গড়ব এ আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের উপদেষ্টা ড. বদিউল আলম মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন ইয়ুথ এন্ডিং হাঙ্গারের ইন্টেরিং গবেষক প্রশান্ত ত্রিপুরা।
অনুষ্ঠানে ইয়ুথ এন্ডিং হাঙ্গার ঢাকা অঞ্চলের ইয়ুথ উপমা সাহা, রংপুর অঞ্চলের ইয়ুথ আরমান আরাফাত অনিক, চট্টগ্রাম অঞ্চলের ইয়ুথ আয়েশা সিদ্দিকা আরবি, রাজশাহীর অঞ্চলের ইয়ুথ তোছিরা পারভিন নিশি এবং সাতক্ষীরা অঞ্চলের ইয়ুথ নিয়াজ মোরশেদ নিজ নিজ অঞ্চলের সুশাসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় তাদের কর্মকাণ্ড তুলে ধরেন।
সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রায় ৮ শতাধিক তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited