বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

মানুষ‌কে হা‌সিমু‌খে সেবা দি‌তে হ‌বে: আইজিপি

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৭:৫১ পিএম, ২০২০-১১-১৫

মানুষ‌কে হা‌সিমু‌খে সেবা দি‌তে হ‌বে: আইজিপি

 


পুলিশে কোনো ভাবেই দুর্নীতি বরদাশত করা হবে না। যারা দুর্নীতি করে বড় লোক হতে চায়, তাদের জন্য পুলিশের চাকরি নয়।
সেবাপ্রার্থী বা জনগণ‌কে কো‌নো প্রকার হয়রা‌নি বা নির্যাতন করা যা‌বে না। মানুষ‌কে ভালোবে‌সে হা‌সিমু‌খে সেবা দি‌তে হ‌বে।

রোববার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কর্মরত কনস্টেবল, নায়েক ও সহকারী উপ-পরিদর্শকদের (এএসআই) সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ এসব কথা বলেন। আইজিপি তার বক্তব্যের শুরুতে করোনাকালে জনগণের সেবায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

আইজিপি ড. বেনজীর আহমেদ বলেন, করোনাকালে মানবিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে পুলিশ যেভাবে জনগণের পাশে দাঁড়িয়েছে, তাদের প্রতি সেবার হাত বাড়িয়েছে, যেভাবে সহযোগিতা দিয়েছে, তা দেশে-বিদেশে ব্যাপক প্রশংসিত হয়েছে।  মানুষও অকুণ্ঠচিত্তে এর প্রতিদান দিয়েছে। মানুষ তাদের মনের মণিকোঠায় পুলিশকে স্থান দিয়েছে। জনগণের প্রতি পুলিশের এ ধরনের মানবিক আচরণ ও সেবা অব্যাহত রাখতে হবে।

তিনি বলেন, গত ১০ বছরে বাংলাদেশ পুলিশ অনেক দূর এগিয়েছে। আমাদেরকে যেতে হবে আরও বহুদূর।  প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। পুলিশ সড়ক-মহাসড়কে, শিল্প কারখানায় নিরাপত্তা দিতে সক্ষম হয়েছে। বিদেশিরা বাংলাদেশে বিনিয়োগ করছে, ব্যবসা করছে, দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশকে আরও এগিয়ে নিতে হবে।

ঢাকা মহানগর পুলিশকে বাংলাদেশ পুলিশের সবচেয়ে বড় ইউনিট ও ‘ফেস অব পুলিশ’ আখ্যায়িত করে আইজিপি বলেন, ডিএমপিতে কর্মরত পুলিশ সদস্যদের কর্মদক্ষতা ও আচরণের ওপর পুলিশের ভাবমূর্তি অনেকাংশে নির্ভর করে।

ড. বেনজীর বলেন, পুলিশের কোনো সদস্য ড্রাগ গ্রহণ করবে না, ড্রাগের ব্যবসা করবে না, ড্রাগ ব্যবসায়ীদের সঙ্গে সম্পর্ক রাখবে না।

তিনি বলেন, আমরা জনগণের কাছে যেতে চাই। সারাদেশকে ছয় হাজার ৯১২টি বিটে ভাগ করে বিট পুলিশিং চালু করা হয়েছে। এতে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ সহজ হবে এবং সংশ্লিষ্ট বিটের আইন-শৃঙ্খলা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

পুলিশের মহাপরিদর্শক বলেন, পুলিশের প্রতি জনগণের আস্থা বেড়েছে, পাশাপাশি তাদের প্রত্যাশাও অনেক। জনগণের সঙ্গে ভালো আচরণ করতে হবে, মানবিক আচরণ করতে হবে। পাশাপাশি দৃঢ়তার সঙ্গে আইন প্রয়োগ করতে হবে।  

তিনি বলেন, পুলিশ সদস্যদের কল্যাণে ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। চিকিৎসাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনা হয়েছে। রাজারবাগ পুলিশ হাসপাতালকে বিশেষায়িত হাসপাতালে পরিণত করা হচ্ছে। ঢাকায় আরেকটি পুলিশ হাসপাতাল নির্মাণ করা হবে। বিভাগীয় পুলিশ হাসপাতালগুলো আধুনিকায়ন করা হচ্ছে। পুলিশ সদস্যদের সন্তানদের লেখাপড়ার সুবিধার্থে আটটি বিভাগীয় সদর দপ্তরে মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা এবং ইংরেজি উভয় মাধ্যমে পড়াশোনার ব্যবস্থা থাকবে।  

আইজিপি আরও বলেন, দেশ ও জনগ‌ণের জন্য কাজ করা এক‌টি বিরল সু‌যোগ ও সম্মা‌নের বিষয়। জনগ‌ণের জন্য আমরা যত বে‌শি কাজ কর‌বো, তা‌দের সঙ্গে আমাদের সম্পর্ক তত বে‌শি সুসংহত হ‌বে।

তিনি বলেন, শৃঙ্খলা বাহিনী হিসেবে পুলিশে শৃঙ্খলার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কল্যাণের সঙ্গে শৃঙ্খলাকে মিশানো যাবে না।  

ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজি ড. মো. মইনুর রহমান চৌধুরী, এসবি প্রধান মীর শহীদুল ইসলাম, সিআইডি প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা প্রেস বিজ্ঞপ্তিতে এ  তথ্য নিশ্চিত করেছেন।

রিটেলেড নিউজ

নিবন্ধন অধিদপ্তরে এখনো সক্রিয় ‘আওয়ামী সিন্ডিকেট’?

নিবন্ধন অধিদপ্তরে এখনো সক্রিয় ‘আওয়ামী সিন্ডিকেট’?

আ.ন.ম. তাজওয়ার আলম : বাংলাদেশের নিবন্ধন অধিদপ্তর ও দেশের বিভিন্ন রেজিস্ট্রি অফিসে এখনো একটি প্রভাবশালী সিন্ডিকেট সক...বিস্তারিত


বাংলাদেশ ও ইরানের সম্পর্ককে ইরান গুরুত্বের সঙ্গে বিবেচনা করে: অলি আহমদ

বাংলাদেশ ও ইরানের সম্পর্ককে ইরান গুরুত্বের সঙ্গে বিবেচনা করে: অলি আহমদ

নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জালিল রাহিমি জাহানাবাদির সঙ্গে লিবার...বিস্তারিত


চট্টগ্রাম সমিতি-ঢাকার এজিএম অনুষ্ঠিত

চট্টগ্রাম সমিতি-ঢাকার এজিএম অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : মো. ইমরুল কায়েস: চট্টগ্রাম সমিতি-ঢাকার ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) মঙ্গলবার (২...বিস্তারিত


নিষিদ্ধ ছাত্রলীগের দেশবিরোধী কার্যক্রমের প্রতিবাদে কবি নজরুল কলেজ ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের দেশবিরোধী কার্যক্রমের প্রতিবাদে কবি নজরুল কলেজ ছাত্রদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক :: : কবি নজরুল কলেজ প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগের দেশবি...বিস্তারিত


গফরগাঁওয়ে শিক্ষক প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গফরগাঁওয়ে শিক্ষক প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আমাদের বাংলা ডেস্ক : : ময়মনসিংহের গফরগাঁওয়ে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার গুণগত মান উন...বিস্তারিত


মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়ে তোলার তাগিদ

মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়ে তোলার তাগিদ

আমাদের বাংলা ডেস্ক : : পটিয়াস্থ সৃজনশীল সাহিত্য গোষ্ঠী মালঞ্চ’র  চার যুগপূর্তি উপলক্ষে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিয...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর