শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ১০:০৪ পিএম, ২০২৫-০২-১৯
নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়ের দু'টি টিম আজ বাজারে অভিযান পরিচালনা করে সাতটি প্রতিষ্ঠানকে ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করে।
আজ বুধবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার ও মালিবাগ বাজারে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নেতৃত্বে এ তদারকি কার্যক্রম পরিচালিত হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তদারকি দলের নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব জান্নাতুল ফেরদৌস। এ সময় নিত্যপণ্যের মধ্যে চাল,ডাল, ডিম ও মুরগির বাজারে তদারকি করা হয়। মূল্য তালিকা টাঙানোসহ পণ্য ক্রয় বিক্রয়ের রশিদ খতিয়ে দেখেন তারা। এ সময় মূল্য তালিকা সঠিকভাবে না টাঙানো ও ক্রয় রশিদ সংরক্ষণ না করায় প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করার পাশাপাশি পাঁচ প্রতিষ্ঠানকে ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. আব্দুল কাদেরের নেতৃত্বে আরেকটি দল মালিবাগ বাজারে বিভিন্ন অনিয়মের কারণে দু'টি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করে।
অভিযানে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited