বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

রাজনৈতিক সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবি জানিয়ে লাভ বাংলাদেশ পার্টির সংবাদ সম্মেলন

আ.ন.ম. তাজওয়ার আলম    |    ০৭:০২ পিএম, ২০২৫-০৩-০১

রাজনৈতিক সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবি জানিয়ে লাভ বাংলাদেশ পার্টির সংবাদ সম্মেলন

দেশে চলমান রাজনৈতিক সন্ত্রাস, চাঁদাবাজি ও সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে লাভ বাংলাদেশ পার্টি চট্টগ্রামে এক জরুরি প্রেস ব্রিফিং আয়োজন করে। দলটির কার্যালয়ে অনুষ্ঠিত এই ব্রিফিংয়ে সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ, রাজনৈতিক বিশ্লেষক ও গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দেশে ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার আহবান জানিয়ে প্রেস ব্রিফিংয়ে পার্টির প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরী বলেন, স্বাধীনতার পাঁচ দশক পেরিয়ে গেলেও জনগণ এখনো প্রকৃত স্বাধীনতার সুফল পাচ্ছে না। কিছু স্বার্থান্বেষী মহল জনগণের অধিকার হরণ করে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে। তারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে জুলুম, নির্যাতন ও সহিংসতার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। এ অবস্থার অবসান ঘটিয়ে ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

লাভ বাংলাদেশ পার্টির প্রেসিডেন্ট  ২০২৪ সালের জুলাই বিপ্লবের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের আত্মত্যাগকে দেশের গণতন্ত্র ও ন্যায়বিচারের সংগ্রামের মাইলফলক হিসেবে উল্লেখ করেন।প্রেসিডেন্ট বলেন, তাদের রক্ত বৃথা যেতে পারে না। দেশের মানুষের মুক্তি না আসা পর্যন্ত এই সংগ্রাম চলবে।

দেশের ভবিষ্যৎ তরুণদের হাতে উল্লেখ করে তিনি বলেন, নতুন প্রজন্ম এখন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে, যা আশার আলো দেখাচ্ছে। নতুন ছাত্র সংগঠনের উত্থানকে স্বাগত জানিয়ে বলেন, এই তরুণরাই একদিন দুর্নীতি ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়ে তুলবে।

প্রেস ব্রিফিংয়ে লাভ বাংলাদেশ পার্টি ছয় দফা দাবি উত্থাপন করে—
১. রাজনৈতিক সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। ২. বেকার ও বয়স্কদের জন্য রাষ্ট্রীয় সহায়তা, শিক্ষিত বেকারদের জন্য কর্মসংস্থান ও মৌলিক চাহিদা (অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা) বিনামূল্যে প্রদান করতে হবে। ৩. সরকারি-বেসরকারি প্রতিটি প্রতিষ্ঠানে ঘুষ ও দুর্নীতি বন্ধ করতে হবে। ৪. রাজনৈতিক দলগুলোকে সহিংসতা, চাঁদাবাজি ও পেশীশক্তি প্রদর্শন থেকে বিরত থাকতে হবে। ৫. অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে। ৬. রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

চট্টগ্রাম মহানগর সভাপতি আব্দুল্লাহ মজুমদারের সঞ্চালনায় এবং আইন উপদেষ্টা অ্যাডভোকেট আলমের পৃষ্ঠপোষকতায় প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন লাভ বাংলাদেশ পার্টির প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরী।
এতে উপস্থিত ছিলেন— মাই টিভির ব্যুরো প্রধান নরুল কবির চৌধুরী,দৈনিক আমাদের চট্টগ্রামের চিফ রিপোর্টার মুনির চৌধুরী, সহসম্পাদক আ ন ম তাজওয়ার আলম, লাভ বাংলাদেশ পার্টির কেন্দ্রীয় নেতা সেলিম, জেলা সভাপতি নূর মুহাম্মদ, নগর সেক্রেটারি জালাল এছাড়াও অসংখ্য সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা এই গুরুত্বপূর্ণ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।

প্রেসিডেন্ট তার বক্তব্যে আরো বলেন, "দেশের মানুষের নিরাপত্তা ও অধিকার রক্ষায় সরকারকে অবশ্যই কঠোর পদক্ষেপ নিতে হবে। আমরা জনগণের পক্ষে আছি এবং থাকব।"
"লাভ বাংলাদেশ, বাংলাদেশকে ভালোবাসি" স্লোগানে উদ্দীপ্ত হয়ে রাজনৈতিক সন্ত্রাস ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে দলটি তাদের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেয়।

রিটেলেড নিউজ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত

বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত

নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : ‎সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর