শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৮:০০ পিএম, ২০২৫-০৩-০৬
ফেব্রুয়ারি মাসে খাদ্যপণ্যের মূল্যস্ফীতির হার পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে জানুয়ারি মাস থেকে ১ দশমিক ৪৮ শতাংশ কমেছে। ফেব্রুয়ারিতে খাদ্যপণ্যে মূল্যস্ফীতির এ হার হয়েছে ৯ দশমিক ২৪ শতাংশ। যা জানুয়ারিতে ছিল ১০ দশমিক ৭২ শতাংশ। বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য জানিয়েছে।
ফেব্রুয়ারি মাসে জাতীয় পর্যায়ে সাধারণ (জেনারেল) পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি হয়েছে শতকরা ৯ দশমিক ৩২ ভাগ যা জানুয়ারি মাসে ছিল ৯ দশমিক ৯৪ ভাগ। আর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ছিল ৯ দশমিক ৬৭ শতাংশ এবং একই বছরের জানুয়ারিতে ছিল এ হার ৯ দশমিক ৮৬ শতাংশ।
এছাড়া ফেব্রুয়ারিতে খাদ্য ও খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি ছিল যথাক্রমে শতকরা ৯ দশমিক ২৪ শতাংশ এবং ৯ দশমিক ৩৮ শতাংশ। ২০২৫ সালের জানুয়ারিতে এ হার ছিল যথাক্রমে ১০. ৭২ শতাংশ এবং ৯ দশমিক ৩২ শতাংশ।
আর ২০২৪ সালে ফেব্রুয়ারিতে এ হার ছিল যথাক্রমে ৯ দশমিক ৪৪ শতাংশ এবং ৯ দশমিক ৩৩ শতাংশ। ২০২৪ সালের জানুয়ারিতে খাদ্য ও খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতির হার ছিল যথাক্রমে ৯ দশমিক ৫৬ শতাংশ এবং ৯ দশমিক ৪২ শতাংশ।
উল্লেখ্য, বিবিএস এর আওতায় ন্যাশনাল একাউন্টিং উইং প্রতিমাসে মাঠ পর্যায়ে বিভিন্ন প্রকার দ্রব্য ও সেবার মূল্য সংগ্রহ করে তা বিশ্লেষণ করে ভোক্তা মূল্যসূচক এবং মূল্যস্ফীতির এ হার নির্ধারণ করে।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited