বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

কালীগঞ্জে কম্বাইন হারভেস্টারে সমলয়ের বোরো ধান কর্তন উৎসব

সংবাদদাতা গাজীপুর ::    |    ০৮:০৯ পিএম, ২০২৫-০৫-০৭

কালীগঞ্জে কম্বাইন হারভেস্টারে সমলয়ের বোরো ধান কর্তন উৎসব

 আশরাফুল আলম আইয়ুব, গাজীপুর থেকেঃ

গাজীপুরের কালীগঞ্জে অনুষ্ঠিত হলো কম্বাইন হারভেস্টারের মাধ্যমে সমলয়ের বোরো ধান কর্তন উৎসব। বুধবার (৭ মে)  দুপুরে উপজেলার জামাপুর ইউনিয়নের চুপাইর ব্লকে সমলয় চাষাবাদের আওতায় ৫০ একর জমির বোরো ধান কাটা হয়।

উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা অঞ্চল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মো. জাকির হোসেন। 

উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মো. রফিকুল ইসলাম খান, অতিরিক্ত উপপরিচালক (শস্য) সঞ্জয় কুমার পাল ও কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসলিম।

এ সময় উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ ও কৃষি কর্মকর্তা, স্থানীয় কৃষক সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় বোরো ধানের উফশী জাতের (ব্রিধান-৯২) সমলয় চাষাবাদের ৫০ একর জমিতে বোরো চুপাইর ব্লকে প্রদর্শনী পদ্ধতিতে চাষ করা হয়। যার মূল উদ্দেশ্য ছিল একসঙ্গে চাষাবাদ ও আধুনিক যন্ত্রের মাধ্যমে কর্তন কার্যক্রম পরিচালনা।

সূত্র আরো জানান, কৃষকের উৎপাদনশীলতা বাড়াতে এবং শ্রমঘন কৃষি কার্যক্রমে প্রযুক্তির সংযুক্তি ঘটিয়ে কৃষিকে আরও আধুনিক, লাভজনক ও টেকসই করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। এছাড়াও এই কর্মসূচি কৃষি যান্ত্রিকীকরণের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রধান অতিথি বলেন, "সমলয় চাষাবাদ ও যান্ত্রিক কর্তনের মাধ্যমে কৃষকদের সময় ও খরচ উভয়ই সাশ্রয় হয়। এর ফলে উৎপাদন বাড়ে এবং লাভজনক কৃষি কার্যক্রম নিশ্চিত হয়।"

বিশেষ অতিথি বলেন, "এই ধরনের প্রদর্শনী কৃষকদের মাঝে প্রযুক্তি ব্যবহারে আগ্রহ তৈরি করছে, যা ভবিষ্যতে কৃষির রূপান্তরে সহায়ক হবে।"

রিটেলেড নিউজ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত

বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত

নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : ‎সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর