শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ০৯:৫৫ পিএম, ২০২৫-০৬-০৩
পবিত্র ঈদ-উল-আজহা'২৫ উদযাপন উপলক্ষে নাড়ির টানে বাড়িমুখী মানুষদের ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে এবং অতিরিক্ত ভাড়া আদায় রোধকল্পে আজ ০৩.০৬.২৫খ্রি. মঙ্গলবার বেলা ২.৩০টা থেকে বিআরটিএ-চট্টগ্রাম ও মালিক-শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি টিম নগরীর চান্দগাঁও বাস টার্মিনাল, অলংকার, একে খান ও সিটি গেইটে অবস্থিত বিভিন্ন বাস কাউন্টারে পরিদর্শন ও যাত্রীদের সাথে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা সে বিষয়ে খোঁজ-খবর নেওয়া হয় এবং চালক, যাত্রী ও পথচারীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিংসহ লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন বিআরটিএ, চট্টগ্রাম বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) জনাব মোঃ মাসুদ আলম, বিআরটিএ, চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং) জনাব সৈয়দ আইনুল হুদা চৌধুরী, বিআরটিএ, চট্টগ্রাম জেলা সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা জনাব মোঃ সলিমুল্লাহসহ অন্যান্য কর্মকর্তা এবং কর্মচারীরা ।
এছাড়াও বিআরটিএ, চট্টগ্রাম বিভাগের ভ্রাম্যমান আদালত-১১ ও ১৩ কর্তৃক যথাক্রমে চান্দগাঁও বাস টার্মিনাল ও অলংকার-সিটি গেইটে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ১৫টি বিভিন্ন মামলায় (বাড়তি ভাড়া আদায় সংক্রান্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি) মোট ৮৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয় ।
ভ্রাম্যমান আদালত-১১ এর নেতৃত্ব দেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ এবং ভ্রাম্যমান আদালত-১৩ এর নেতৃত্ব দেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মিকি মারমা ।
আগামীকাল থেকে বিআরটিএ'র এ অভিযান আরো জোরদার করা হবে ।
আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে গà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিচতলায় ন্যায্যমূল্যের নামে পরিচালিত ওষুধের দোকানে অতিà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: বান্দরবানের আলীকদমে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনসাধারণের নির্বিঘ্ন à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আব্দুল হালিম সরদার, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়ানি গ্রামের হাজু ক্বà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২২ জনকে গ্রেপ্ত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে ২১ দিনব্যাপী পোশাক তৈর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited