বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সেনবাগের জিরুয়ায় আলোকিত জিরুয়া সংগঠনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

নোয়াখালী প্রতিনিধি :    |    ০৯:১০ পিএম, ২০২৫-০৬-২৬

সেনবাগের জিরুয়ায় আলোকিত জিরুয়া সংগঠনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

আমজাদ শিবলু : 

নোয়াখালীর সেনবাগ উপজেলার জিরুয়া গ্রামে মানবসেবামূলক সংগঠন ‘আলোকিত জিরুয়া’-এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শুক্রবার  সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত জিরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে দুজন চিকিৎসকের তত্ত্বাবধানে স্বেচ্ছাসেবকদের সহায়তায় গ্রামের সাধারণ মানুষের ডায়াবেটিস, রক্তচাপ, রক্তের গ্রুপ নির্ণয়সহ বিভিন্ন প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়। এ সময় বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।

এ কার্যক্রমে প্রায় ১৫০ জনের অধিক নারী-পুরুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। উক্ত মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন প্রবাসী ব্যবসায়ী বেলাল হোসেন, সাংবাদিক জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী মাসুদ সিদ্দিকী, গিয়াস উদ্দিন রাজু, ডিবিসি নিউজের প্রতিনিধি নোমান সিদ্দিকী, জাহিদুল ইসলাম সিদ্দিকী, ফখরুল ইসলাম সোহাগ, সালাউদ্দিন, মিজানুর রহমান, ইকবাল হুসাইন, সারোয়ার হোসেন, মিজানুর রহমান মুন্সী, মাহমুদুল মামুন, সাংবাদিক জহিরুল ইসলাম, সোলায়মান রুবেল, মাইনুদ্দিন হৃদয়সহ সংগঠনের স্বেচ্ছাসেবকবৃন্দ। 

উল্লেখ্য, করোনা মহামারির সময় ২০১৯ সালে ‘আলোকিত জিরুয়া’ সংগঠনটি যাত্রা শুরু করে। তখন থেকেই অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে মানবিক নানা কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি। এর মধ্যে রয়েছে—রমজানে ইফতার ও ঈদ উপহার বিতরণ, বন্যার্তদের ত্রাণ সহায়তা, অসুস্থদের চিকিৎসা সহায়তা, নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ এবং সদ্য ইসলাম গ্রহণ করা এক ব্যক্তিকে আত্মনির্ভরশীল করতে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া। 

ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের মাধ্যমে সংগঠনটি আরও একবার মানুষের পাশে দাঁড়িয়েছে। স্থানীয়দের দাবি, এই কার্যক্রম যেন ধারাবাহিকভাবে চালু থাকে।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর