শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৬:৪৩ পিএম, ২০২৫-০৭-০৭
রহিম আলী জাবেদ, ফেনী :
মুসলিম মিল্লাতের মহান ঈমানী জাতীয় শহীদ দিবস তথা শাহাদাতে কারবালা দিবস উপলক্ষে ফেনীতে শোক সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুলাই) বিকেলে ফেনী ট্রাংক রোড জিরো পয়েন্টে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলুশন ফেনী জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ফেনী জেলা নেতা আল্লামা গোলাম সরওয়ারের সভাপতিত্বে সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা আল্লামা শেখ নঈম উদ্দীন, আল্লামা এমদাদুল হক সাইফ, জেলা উপদেষ্টা আল্লামা নুরুল হক ভূঞা, তাহেরুল ইসলাম, মাওলানা ফখরুল উদ্দিন, মোশারফ হোসেন মাসুদ, মেজবাউর রহমান কাঞ্চনসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, মহররম হলো প্রাণপ্রিয় আহলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শাহাদাতের স্মরণ ও ইমাম হুসাইন রাদিআল্লাহু আনহুর অতুলনীয় আত্মত্যাগের মাস। এটি কোনো উৎসব বা আনন্দের সময় নয় বরং ঈমান, শরীয়ত ও খেলাফতের চেতনাভিত্তিক আত্মপর্যালোচনার মাস।
সমাবেশে বলা হয়, ইমাম হুসাইন (রা.)-এর শাহাদাত মিথ্যা, জুলুম, গোত্রবাদী স্বৈরতন্ত্রের বিরুদ্ধে তাওহীদ ও ইনসানিয়াতের পক্ষে দাঁড়ানোর প্রতীক। মোয়াবিয়া-এজিদপন্থী মুলুকিয়তের বিরুদ্ধে ইসলামের মূল ধারা ও মানবিক রাষ্ট্রব্যবস্থাকে রক্ষার জন্য এই আত্মত্যাগ সর্বকালের সর্বোচ্চ সত্যমুখী শাহাদাত।
নেতারা বলেন, শাহাদাতে কারবালার লক্ষ্যচ্যুত হয়ে নিছক আনুষ্ঠানিকতা ও শিয়াবাদ বা খারেজি বিকৃতির ফাঁদে না পড়ে ঈমানী অস্তিত্ব ও আদর্শিক দিকনির্দেশনার উপর ভিত্তি করে এ দিবসকে পালন করাই ঈমানের দাবি। তারা মুসলিম মিল্লাতকে বাতিল মত ও বিকৃতি থেকে সচেতন থাকার আহ্বান জানান।
সমাবেশ শেষে ফেনী জেলার সাধারণ সম্পাদক হাসান আহমেদ বলেন, এই শাহাদাত দিবসের প্রকৃত তাৎপর্য হৃদয়ে ধারণ করে তাওহীদ ও ইনসানিয়াতের চেতনাকে ছড়িয়ে দিতে হবে।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited