বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

আমাদের বাংলা'য় ধারাবাহিক অনুসন্ধানি প্রতিবেদন প্রকাশের পর নিয়োগ পরীক্ষা বাতিল-এমডি'র বিরুদ্ধে ব্যবস্হা গ্রহণ-অন্যরা বহাল তবিয়তে।

তেল মাফিয়া সিন্ডিকেটের মুখোশ উন্মোচন- অনুসন্ধানি পর্ব-(৪)

মুনীর চৌধুরী :    |    ০৬:২৮ পিএম, ২০২৫-০৭-৩০

আমাদের বাংলা'য় ধারাবাহিক অনুসন্ধানি প্রতিবেদন প্রকাশের পর নিয়োগ পরীক্ষা বাতিল-এমডি'র বিরুদ্ধে ব্যবস্হা গ্রহণ-অন্যরা বহাল তবিয়তে।

♦️(দুর্নীতি ও অনিয়মের অভিযোগের কলঙ্ক নিয়েই বিদায় নিলেন মেঘনার এমডি
♦️মেঘনা পেট্রোলিয়ামে কেরানি থেকে জিএম দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে বিপুল সম্পদের মালিক  ইনাম ইলাহী চৌধুরী

মেঘনা পেট্রোলিয়ামের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. টিপু সুলতান অবসরে গেলেন।গত (২৭ জুলাই) ছিল তাঁর শেষ কর্মদিবস।নিয়োগ পরীক্ষায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগের কলঙ্ক নিয়েই বিদায় নিলেন তিনি। মেঘনা পেট্রোলিয়ামে নিয়োগ বাণিজ্য কোটি কোটি টাকা লেনদেন - দৈনিক আমাদের বাংলা'য় সংবাদ প্রকাশিত হাওয়ায় তদন্ত কমিটি গঠন করে। এবং মেঘনা পেট্রোলিয়ামে নিয়োগ পরীক্ষা বাতিল ও মেঘনার এমডি বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ায় জন্য জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রালয় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি') নির্দেশনা প্রদান করেছে।

 রিফাইনারির মহাব্যবস্থাপক (ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) মো. শাহিরুল হাসানকে মেঘনা পেট্রোলিয়ামের এমডির দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ যে দৈনিক আমাদের বাংলা'য় তেল চুরি সিন্ডিকেটের মুখোশ  উন্মোচন - ধারাবাহিক অনুসন্ধানি প্রতিবেদন প্রকাশিত হচ্ছে।
♦️অনুসন্ধানি প্রতিবেদন -( ১) পর্বে -
মেঘনা পেট্রোলিয়াম তেল চুরি সিন্ডিকেট নিয়ন্ত্রণে মেঘনার এমডি।
♦️অনুসন্ধানি প্রতিবেদন - পর্বে-(২)
মেঘনা পেট্রোলিয়াম নিযোগ বানিজ্য কোটি কোটি টাকা লেনদেন - হোতা মেঘনার এমডি সিন্ডিকেট।
♦️অনুসন্ধানি প্রতিবেদন - পর্বে-(৩)
তেল চুরি সিন্ডিকেটের শত শত কোটি টাকার জ্বালানি তেল চুরি - আর্থিক ক্ষতির মুখে পড়ছে সরকার।
প্রকাশিত হয়েছে।

দৈনিক আমাদের বাংলা'য় সংবাদ প্রকাশিত হাওয়ায় টনক নড়ে প্রশাসনের।অবশেষে নিযোগে অনিয়ম ও দুর্নীতি খতিয়ে দেখতে জ্বালানি মন্ত্রালয় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের পরিচালক (অর্থ) নাজনীন পারভিন কে প্রধান করে তিন সদস্যর তদন্ত কমিটি গঠন করে। ৭ কর্মদিবসের মধ্যে উক্ত কমিটি কে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

মেঘনা পেট্রোলিয়াম করপোরেশন ১৪৭ পদে নিযোগ প্রক্রিয়া শুরু করে। গত ৪ জুলাই ঢাকার বিআইএমে অধীনস্থ নিযোগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সারা দেশ থেকে ১৭ হাজার চাকরী প্রত্যাশী অংশ নেন। ফলাফলে ৯৮১ জন পাস করেন। প্রকাশিত ফলাফলে এমন ১৮ জনকে পাস দেখানো হয়েছে যারা পরীক্ষায় অংশগ্রহন করেননি।

অভিযোগ সূত্রে জানা গেছে , ৮০ জন নিয়োগ পরীক্ষার্থীর কাছ থেকে ১৫ লাখ টাকা করে মোট ১০ কোটি টাকা টিপু সুলতান সিন্ডিকেটের পকেটে। এই সিন্ডিকেট আরো রয়েছে দুই ব্যক্তি, যারা স্বৈরাচারের দোসর হিসেবে পরিচিত।

 তারা হলেন মেঘনা পেট্রোলিয়ামের জেনারেল ম্যানেজার (এইচআর) মো. ইনাম ইলাহী চৌধুরী ও আর এমডি টিপু সুলতানের ক্যাশিয়ার ঢাকা জোনের ডিজিএম মো. লুৎফর রহমান।

২৭ জুলাই এম ডি টিপু সুলতান এবং এই বছরের শেষের দিকে জিএম মোহাম্মদ ইনাম এলাহী চৌধুরীও অবসরে যাবেন। অবসরে যাওয়ার আগেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছে।

মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডে। এতো লোক নিয়োগের বিজ্ঞপ্তি কোম্পানি ইতিহাসে কখনো হয়নি।
এমডির মেয়াদ শেষের দিকে এই মাসের ২৭ তারিখে এমডি টিপু সুলতান ১ বছরের এক্সটেনশন করার জন্য  জ্বালানি মন্ত্রণালয়ের কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তা, পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান, ডাইরেক্টর , চেয়ারম্যানের পি এস ফ্যাসিস সরকারের দোসর  আহমাদুল্লাহ কে এমডির পদে মেয়াদ বাড়িয়ে  দেওয়ার জন্য কোটি টাকা দিয়ে ও টিপু সুলতান কে এমডির মেয়াদ বাড়িয়ে দিতে পারে নাই সংশ্লিষ্টরা।

মেঘনা পেট্রোলিয়ামে কেরানি থেকে জিএম দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে বিপুল সম্পদের মালিক  ইনাম ইলাহী চৌধুরী।
মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড বাংলাদেশ সরকারের একটি স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে কতিপয় কর্মকর্তা মিলে একটি শক্তিশালী দুর্নীতির সিন্ডিকেট গড়ে তুলেছে। বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন শিক্ষা মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে ম্যানেজ করে লুটপাট চালাত সিন্ডিকেটটি। এই সিন্ডিকেটের মূল হোতা হচ্ছে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের জেনারেল ম্যানেজার (এইচ আর) অঃ দাঃ মোহাম্মদ ইনাম ইলাহী চৌধুরী। তাকে কোম্পানির বিভিন্ন অপকর্মে সহযোগিতা করে সিবিএ সেক্রেটারি মো. হামিদুর রহমান। এই দুর্নীতিবাজ কর্মকর্তা পার্চেস শাখায় কাজ করার মাধ্যমে দুর্নীতি করে চট্টগ্রামে চাঁদগাও আবাসিক এলাকায় ৫ তলা বিশিষ্ট বিলাস বহুল ভবন নির্মাণসহ চট্টগ্রামে সম্পদের পাহাড় গড়েছেন।

অনুসন্ধানে জানা যায়, সে কোম্পানিতে কেরানি পদে চাকরিতে যোগদান করে। কিন্তু আওয়ামী লীগের শাসনামলে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের ম্যানেজ করে তার কয়েকজন সিনিয়র কর্মকর্তাকে ডিঙিয়ে খুব দ্রুত পদোন্নতি বাগিয়ে নেয়। বর্তমান পদে আসার পরে সে দুর্নীতির রাজা থেকে মহারাজা হয়ে গেছে, সাথে নিজের আওয়ামী লীগের খোলসও পাল্টিয়েছে। খোলস পাল্টিয়ে সে এখন কোম্পানিতে টেন্ডার কমিটির আহবায়ক হয়ে টেন্ডারে দুর্নীতিসহ পদোন্নতি ও নিয়োগ বাণিজ্য করে যাচ্ছে। কিছু দিন ই-টেন্ডার দুর্নীতি নিয়ে তার বিরুদ্ধে কয়েকটি গণমাধ্যমে নিউজ হলেও তার প্রভাবের কারণে কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গহণ করতে পারেনি। সম্প্রতি বাণিজ্য করার উদ্দেশ্যে বিভিন্ন পদে কর্মচারী ও শ্রমিকের ১৪৭ জনের বিশাল জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডে। এত লোক নিয়োগের বিজ্ঞপ্তি অত্র কোম্পানি ইতিহাসে কখনো হয়নি।

অভিযোগ উঠেছে, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের আওয়ামী লীগের সময়ের এই প্রভাবশালী কর্মকর্তা জেনারেল ম্যানেজার (এইচ আর) মোহাম্মদ ইনাম ইলাহী চৌধুরী এ বছর অবসর গ্রহণ করবে বলে তড়িঘড়ি করে নিয়োগ কার্যক্রম শেষ করে কোটি টাকা হাতিয়া নেয়ার উদ্দেশ্যে কর্তৃপক্ষের মাধ্যমে এই বিজ্ঞপ্তি প্রকাশ করেন। মূলত কোম্পানিতে মাস্টার রোলে অর্থাৎ যারা জিই-০১ এ কর্মরত আছেন, তাদের চাকুরী স্থায়ীকরণের জন্যই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ করেন কোম্পানিতে থার্ড পাটির মাধ্যমে কর্মরত কয়েকজন অস্থায়ী শ্রমিক।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অস্থায়ী শ্রমিক অভিযোগ করে বলেন, মূলত জি-১ ভুক্ত লোকজনকে নেয়ার জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তারা বলেন, শুনেছি জি-১ লোকজন ৮ থেকে ১০ লাখ টাকা অগ্রীম দিয়ে জিএম (এইচ আর) সাথে চুক্তি করেছে। এখানে জিএম (এইচ আর) সহযোগী হিসেবে কাজ করচ্ছে সিবিএ সেক্রেটারি হামিদ সাহেব। কারণ উনিই এই মাস্টার রোল নিয়ন্ত্রণ করেন। এই মাস্টার রোলে নিয়োগ পাওয়ার জন্য আবার হামিদ সাহেবকে ২ থেকে ৩ লাখ টাকা দিতে হয়েছে। আর এই হামিদ সাহেব জিএম (এইচ আর) সিন্ডিকেটের লোক। তারা প্রায় সময়ই একই গাড়িতে চলাফেরা করেন। তারা অভিযোগ করে আরো বলেন, এই জিএম (এইচআর) একজন মহা দুর্নীতিবাজ লোক।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শ্রমিক জানান, তারা দৈনিক ৪৫০ টাকা মজুরি ভিত্তিতে চাকরি পান। অথচও এই চাকরির জন্য একেকজনকে ২ লাখ, দেড় লাখ টাকা এই ইনাম সাহেবের সিন্ডিকেটকে দিতে হয়। কিন্তু দেখা যায় যে এই সিন্ডিকেট এতো মানুষকে নিয়োগ দিয়েছে যে বসার জায়গা পাওয়া যায় না। এই সিন্ডিকেট আশ্বাস দিয়েছে তাদের চাকরি কিছু বছর পর স্থায়ী করা হবে। এসব নিয়োগের ক্ষেত্রে দেখা গেছে, অনেক পরিবারের ২ থেকে ৪ জন চাকরি করছেন। অনেকের পরিবারে পাঁচ থেকে সাতজন অস্থায়ী ভিত্তিতে চাকরি করছেন।

মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের জেনারেল ম্যানেজার (এইচ আর) অঃ দাঃ মোহাম্মদ ইনাম ইলাহী চৌধুরীর সঙ্গে বারবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি কল রিসিভ করেননি, এমনকি ক্ষুদে বার্তা পাঠিয়েও উত্তর কোন মেলেনি।পদ্মা, মেঘনা,,যমুনা অয়েল কোম্পানি গুলো বছরে কোটি কোটি টাকা লোকসান গুনলে ও বিপুল অর্থ বিত্তের মালিক হচ্ছেন দুর্নীতিবাজ কর্মকর্তা, কর্মচারী ও তেল ছুরি সিন্ডিকেট চক্রটি।

উল্লেখ্য যে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন অসাধু কর্মকর্তা ও কর্মচারী,  লাইটার ও টেন্কার জাহাজের  ও সংশিষ্ট কর্মকর্তা,  কর্মচারী,  ঠিকাদার সিন্ডিকেট ( ইনোভেটিভ অ্যাসোসিয়েশন, এস এ ইন্টারন্যাশনাল, এসবি ট্রেডিং, আরিফ, হোসাইন, সাদেক, জিয়া গং, সার্ভেয়ার প্রতিষ্ঠান ৩টি ( দীর্ঘ ১৬ (বছর ধরে অবৈধভাবে নিয়োজিত), কর্ণফুলী নদী তৈল চোরাই চক্র গং,  পোট ল্যান্ড গ্রুপের মিজান  গং, পদ্ম, মেঘনা,যমুনা  চিন্হিত অসাধু কর্মকর্তা ও কর্মচারী,  জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারী, সিবিএ নেতা গং, বিগত সরকারের এমপি, মন্ত্রী, রাজনৈতিক নেতা, সরকারি উর্ধতন কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা গত ১৪ বছরে জ্বালানি তেল থেকে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে প্রায় ৫০ হাজার কোটি টাকা আয় করেছে ও বিদেশে পাচার করেছে।

রিটেলেড নিউজ

নিবন্ধন অধিদপ্তরে এখনো সক্রিয় ‘আওয়ামী সিন্ডিকেট’?

নিবন্ধন অধিদপ্তরে এখনো সক্রিয় ‘আওয়ামী সিন্ডিকেট’?

আ.ন.ম. তাজওয়ার আলম : বাংলাদেশের নিবন্ধন অধিদপ্তর ও দেশের বিভিন্ন রেজিস্ট্রি অফিসে এখনো একটি প্রভাবশালী সিন্ডিকেট সক...বিস্তারিত


বাংলাদেশ ও ইরানের সম্পর্ককে ইরান গুরুত্বের সঙ্গে বিবেচনা করে: অলি আহমদ

বাংলাদেশ ও ইরানের সম্পর্ককে ইরান গুরুত্বের সঙ্গে বিবেচনা করে: অলি আহমদ

নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জালিল রাহিমি জাহানাবাদির সঙ্গে লিবার...বিস্তারিত


চট্টগ্রাম সমিতি-ঢাকার এজিএম অনুষ্ঠিত

চট্টগ্রাম সমিতি-ঢাকার এজিএম অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : মো. ইমরুল কায়েস: চট্টগ্রাম সমিতি-ঢাকার ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) মঙ্গলবার (২...বিস্তারিত


নিষিদ্ধ ছাত্রলীগের দেশবিরোধী কার্যক্রমের প্রতিবাদে কবি নজরুল কলেজ ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের দেশবিরোধী কার্যক্রমের প্রতিবাদে কবি নজরুল কলেজ ছাত্রদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক :: : কবি নজরুল কলেজ প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগের দেশবি...বিস্তারিত


গফরগাঁওয়ে শিক্ষক প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গফরগাঁওয়ে শিক্ষক প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আমাদের বাংলা ডেস্ক : : ময়মনসিংহের গফরগাঁওয়ে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার গুণগত মান উন...বিস্তারিত


মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়ে তোলার তাগিদ

মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়ে তোলার তাগিদ

আমাদের বাংলা ডেস্ক : : পটিয়াস্থ সৃজনশীল সাহিত্য গোষ্ঠী মালঞ্চ’র  চার যুগপূর্তি উপলক্ষে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিয...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর