শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ১২:১৫ পিএম, ২০২৫-০৮-১৯
রাঙামাটিতে কুখ্যাত ইয়াবা সম্রাট আশরাফুল আজম ওরফে দিপু সহ ৬ জনকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। সোমবার (১৮ আগষ্ট) রাত সাড়ে ৯টা থেকে রাঙামাটির তবলছড়ি হোটেল জেড ওয়াই ও রাঙামাটি রেসিডেন্সিয়ল স্কুল এলাকায় কোতোয়ালি থানা পুলিশের একটি চৌকশ দল ২দফায় অভিযান পরিচালনা করে ৬জন কে আটক করে।
পুলিশের অভিযানে এসময় অফিসার্স কলোনি এলাকার আব্দুল হালিম রিপন (৩২), একই এলাকার মো. মোরশেদ (২৩) ও মো. তারেক (২০), এবং বিএডিসি এলাকার মো. আজিজুল হাকিম সাজু (২৪) সহ মোট ৪ইয়াবাসেবী কে আটক করা হয়।
এছাড়াও ওয়াপদা কলোনী এলাকার কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী আশরাফুল আজম দিপু (৩৯) ও রুপনগর টিভি সেন্টার এলাকার ইয়াবা ব্যবসায়ী মো. মোবারক হোসেন জীবন কে আটক করা হয়।
এবিষয়ে রাঙামাটি কোতোয়ালী থানার ওসি শাহেদ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে ৬জন কে আটক করেছে। অভিযানে ৪জন মাদকসেবীকে এবং ২জন ইয়াবা ব্যাবসায়ীকে আটক করা হয়।
ওসি আরো জানান, অভিযানে ২জন ইয়াবা ব্যবসায়ীর নিকট থেকে ২শত পিস ইয়াবা জব্দ করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আইনি প্রক্রিয়া শেষে আসামীদের আদালতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited