শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০৪:২৩ পিএম, ২০২৫-০৮-১৯
বাজারফান্ড জমি নিয়ে প্রশাসনিক জটিলতা নিরসন করে দ্রুত জমি বন্ধক রেখে ঋণ সুবিধা প্রক্রিয়া খুলে দেওয়ার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)।
মঙ্গলবার (১৯ আগষ্ট) সকালে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে পিসিসিপি'র নেতাকর্মীর উপস্থিত হয়ে প্রধান উপদেষ্টার নিকট এই স্মারকলিপি প্রদান করেন।
পিসিসিপি'র কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন কায়েস ও সাধারণ সম্পাদক মো: হাবীব আজম স্বাক্ষরিত স্মারকলিপি রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর এই স্বারকলীপি প্রদান করেন পিসিসিপি কেন্দ্রীয় ও রাঙামাটি জেলার নেতৃবৃন্দরা।
এসময় পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, পিসিসিপি রাঙামাটি জেলার সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, রাঙামাটি পৌর শাখার সভাপতি পারভেজ মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রনি ও সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম বাবু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে পিসিসিপি'র নেতাকর্মীরা বলেন,
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা—রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে দীর্ঘ কয়েক বছর ধরে বাজারফান্ড জমি নিয়ে প্রশাসনিক জটিলতার কারণে স্থানীয় ব্যবসায়ীরা ব্যাংক ঋণ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। বাজারফান্ড জমি বন্ধক রেখে ঋণ নিতে না পারায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা অর্থ সংকটে ভুগছেন। এতে ব্যবসার পরিধি ছোট হচ্ছে, নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে না, বাড়ছে বেকারত্ব। একই সঙ্গে এখানকার বাণিজ্যিক ব্যাংকগুলোও বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ছে বলেও উল্লেখ করেন পিসিসিপি নেতৃবৃন্দ।
এই জটিলতা নিরসনে বারবার পার্বত্য জেলা প্রশাসকদের আহ্বান করলেও বিষয়টি তারা নিরসনে দ্রুত উদ্যোগ নিচ্ছে না এবং এতে করে সাধারণ জনগণের পাশাপাশি পিসিসিপি হতাশ। তাই দ্রুত উদ্যোগ নেওয়া না হলে পিসিসিপি তিন পার্বত্য জেলার জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে অবরুদ্ধ করে রাখবে বলে হুশিয়ারি দেন।
এদিকে বাজারফান্ড এলাকায় ব্যবসা সংকোচন ও ব্যবসায়ীদের মাঝে বাড়ছে হতাশা। স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করছেন, শহরকেন্দ্রিক বাজারফান্ড জমির দাম বেশি হলেও প্রশাসনিক জটিলতার কারণে ব্যাংক ঋণ মিলছে না। ফলে ব্যবসায়ীরা মূলধন সঙ্কটে ভুগছেন। অনেক ক্ষুদ্র ব্যবসায়ী ইতোমধ্যে ব্যবসা গুটিয়েছেন। ফলে নতুন উদ্যোক্তারা ঝুঁকি না নেওয়ায় তৈরী হচ্ছে না কর্মসংস্থানের সুযোগ।
উল্লেখ্য, “২০১৭ সালে রাঙামাটির তৎকালীন জেলা প্রশাসক প্রথমবার বাজারফান্ড এলাকার ভূমি রেজিস্ট্রির মিউটেশন মামলা স্থগিত করেন। তখন নানা দেন-দরবারের পর তা চালু হলেও ২০১৯ সালে আবার বন্ধ হয়ে যায়। ফলে ব্যবসায়ীরা ঋণ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited