বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

আওয়ামী পলাতক মাফিয়া মিজানুর রহমান মজুমদার মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের নির্মাণ কাজ নিয়ন্ত্রণে নিতে তৎপর 

*চোরাই তেল বাণিজ্য থেকে বন্দরের টেন্ডার সিন্ডিকেট—জাতীয় নিরাপত্তার বড় হুমকি মিজানুর রহমান মজুমদার *কোস্টগার্ডে ধরা পড়েছে কোটি টাকার তেল পাচার, তবুও বন্দর বাণিজ্যে সক্রিয় পোর্টল্যান্ড লিমিটেড

নিজস্ব প্রতিবেদক ::    |    ০৯:০৩ পিএম, ২০২৫-০৮-২৫

আওয়ামী পলাতক মাফিয়া মিজানুর রহমান মজুমদার মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের নির্মাণ কাজ নিয়ন্ত্রণে নিতে তৎপর 

সিঙ্গাপুরে পালিয়ে থেকেও বাংলাদেশের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সেক্টর চট্টগ্রাম বন্দর ও মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নিয়ন্ত্রণে নেওয়ার পাঁয়তারা শুরু করেছেন ফেনী জেলা আওয়ামী লীগের সদস্য ও ছাগলনাইয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার। শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী ও বিতর্কিত এই নেতা গত এক দশকে আওয়ামী সরকারের ছত্রছায়ায় জ্বালানি ও বন্দর ব্যবসায় একচেটিয়া আধিপত্য বিস্তার করে হাজার কোটি টাকার মালিক বনে যান।

পতনের পর পলায়ন, সিঙ্গাপুরে নতুন ষড়যন্ত্র
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের বহু দোসরের মতো মিজানও বিপুল অর্থপাচার করে দেশ ছেড়ে সিঙ্গাপুরে পালান। দীর্ঘ সাত–আট মাস নীরব থাকার পর বর্তমানে তিনি আবারও সক্রিয় হয়ে উঠেছেন। বিশেষ গোয়েন্দা সূত্র বলছে, তিনি সিঙ্গাপুরে বসেই জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠান প্যান্টা ওশান–এর স্থানীয় কর্মকর্তা আবু বক্কর সিদ্দিককে ম্যানেজ করেছেন। পাশাপাশি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে সঙ্গে নিয়ে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের গুরুত্বপূর্ণ কাজ দখলের পরিকল্পনা করছেন।

শুধু অর্থনৈতিক অপরাধ নয়, রাজনৈতিক সহিংসতাতেও কুখ্যাত এই মিজান। বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনের সময় তিনি মাঠে থেকে নেতৃত্ব দিয়ে অন্তত ১২ জনকে খুন এবং শতাধিক মানুষকে আহত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসময় ছাত্র–জনতার ওপর একের পর এক দমন–পীড়ন চালিয়ে ফেনীতে আতঙ্ক সৃষ্টি করেছিলেন তিনি। এরপর শেখ হাসিনার ক্ষমতার পতন হলে সাজানো আমলাতন্ত্র দিয়ে নিজেকে রক্ষার চেষ্টা করলেও একাধিক মামলার আসামি হয়ে অবশেষে দেশ ছাড়তে বাধ্য হন। মিজানুর রহমান মজুমদারের মালিকানাধীন প্রতিষ্ঠান পোর্টল্যান্ড লিমিটেড–এর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চোরাই তেল ব্যবসার অভিযোগ রয়েছে। 

চাঞ্চল্যকর ঘটনা:
২০২৫ সালের ২ ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দরে ৩ লাখ ৫৬ হাজার লিটার চোরাই তেল পাচারের সময় কোস্টগার্ড দুইটি জাহাজ আটক করে। একটি পানামার পতাকাবাহী জাহাজ এমটি ডলফিন-১৯ অন্যটি ছিল পোর্টল্যান্ডের তেল সরবরাহকারী বাংলাদেশি জাহাজ ওটি ইউনিয়ন।
অভিযোগ অনুযায়ী, বৈধ কাগজপত্র ছাড়াই বিদেশি জাহাজে তেল সরবরাহ করছিল পোর্টল্যান্ড। কাস্টমস ও কোস্টগার্ড জানায়, এতে সরকারের অন্তত ৪ কোটি টাকা রাজস্ব ক্ষতি হয়।

বিপিসি তথ্য:
গত ছয় মাসে প্রতিষ্ঠানটি রাষ্ট্রীয় সংস্থা বিপিসি থেকে এক ফোঁটা তেলও সংগ্রহ করেনি। অথচ একই সময়ে সমুদ্রে জাহাজে জাহাজে কোটি কোটি টাকার তেল বিক্রি করেছে। বৈধ বাণিজ্যের আড়ালে চোরাই ব্যবসাই ছিল তাদের মূল ভরসা।

বন্দর সিন্ডিকেটের পুরোনো খেলোয়াড়
মিজানুর রহমান কেবল একা নন, তার পেছনে রয়েছে আওয়ামী আমলে গড়ে ওঠা বন্দর–মাফিয়া সিন্ডিকেট। এর সঙ্গে জড়িত ছিলেন— সাবেক প্রধানমন্ত্রীর এপিএস ও ফেনী-১ আসনের ভুয়া এমপি আলাউদ্দিন নাসিম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আজম নাসির উদ্দীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতিএরা মিলে গত এক দশকে চট্টগ্রাম বন্দরের টেন্ডার, তেল ব্যবসা, মেরিন সাইটের কাজসহ অসংখ্য খাত থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নেন।

মাতারবাড়ি বন্দর দখলের সর্বশেষ পরিকল্পনা
শেখ হাসিনার পতনের পরও মিজানুর রহমান বসে নেই। বর্তমানে সিঙ্গাপুর থেকে বসে মাতারবাড়ি বন্দরের উন্নয়ন প্রকল্পে তার প্রতিষ্ঠান পোর্টল্যান্ড লিমিটেড–কে ঢোকানোর জন্য সক্রিয়। ইতিমধ্যেই চবকের এক উর্ধ্বতন কর্মকতাকে বিশাল অংকের টাকা দিয়ে ম্যানেজ করে প্যান্টা ওশানের তালিকাভুক্ত হয়েছে প্রতিষ্ঠানটি। অভিযোগ আছে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানও এ প্রক্রিয়ায় প্রত্যক্ষ ভূমিকা রাখছেন।

শুধু চোরাই তেল ব্যবসা বা টেন্ডারবাজি নয়, রাষ্ট্রের অন্যতম কৌশলগত স্থাপনা চট্টগ্রাম ও মাতারবাড়ি সমুদ্র বন্দর–এর নিয়ন্ত্রণ প্রশ্নে মিজানুর রহমানের সক্রিয়তা সরাসরি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। যদি শেখ হাসিনার পালিয়ে যাওয়া সহযোগীরা আবারও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সেক্টরগুলো দখল করে, তবে দেশে নতুন করে অরাজকতা তৈরি হতে পারে—এমন আশঙ্কা করছেন সচেতন নাগরিকরা।

মিজানুর রহমান মজুমদারের বিরুদ্ধে চোরাই তেল পাচার, বন্দরের ব্যবসায় একচেটিয়া আধিপত্য, কোটি কোটি টাকা পাচার, ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ড, আওয়ামী মাফিয়া সিন্ডিকেটের নেতৃত্ব—সবকিছু মিলিয়ে তাকে ঘিরে তৈরি হয়েছে একটি বিশাল অপরাধ সাম্রাজ্য। শেখ হাসিনার পতনের পরও বিদেশে বসে এই সাম্রাজ্য নিয়ন্ত্রণের চেষ্টা প্রমাণ করে, দেশ ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ খাতের জন্য এখনো বড় হুমকি হয়ে আছেন তিনি।

রিটেলেড নিউজ

ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :: : ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতা কোনোভাবেই কমছে না। গত রোববার আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যাল...বিস্তারিত


কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির বিশেষ অভিযান: ৮ লাখ ৫১ হাজার টাকার ভারতীয় গবাদিপশু, গাঁজা ও চোরাচালানী মালামাল আটক

কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির বিশেষ অভিযান: ৮ লাখ ৫১ হাজার টাকার ভারতীয় গবাদিপশু, গাঁজা ও চোরাচালানী মালামাল আটক

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম  জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ ...বিস্তারিত


বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

নিজস্ব প্রতিবেদক : অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত স...বিস্তারিত


চট্টগ্রামে আবাসিক হোটেলে মিলল স্বামী-স্ত্রীর মরদেহ

চট্টগ্রামে আবাসিক হোটেলে মিলল স্বামী-স্ত্রীর মরদেহ

চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম নগরের ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রিপন ও...বিস্তারিত


তামাক: রাজস্বের আড়ালে লুকানো মৃত্যুর বাণিজ্য

তামাক: রাজস্বের আড়ালে লুকানো মৃত্যুর বাণিজ্য

আবদুল্লাহ মজুমদার : : ধোঁয়ার কুণ্ডলীর ভেতরে মানুষ খুঁজে পায় সাময়িক প্রশান্তি, কেউ খুঁজে পায় অভ্যাস, আর কেউ ক্লান্ত জীবনে...বিস্তারিত


চামড়ার বাজার: সংকট, সিন্ডিকেট ও সম্ভাবনার সমীকরণ

চামড়ার বাজার: সংকট, সিন্ডিকেট ও সম্ভাবনার সমীকরণ

আবদুল্লাহ মজুমদার : : ঈদের সকাল গড়িয়ে দুপুর নামতেই দেশের অলিগলি, গ্রামের উঠোন আর শহরের মোড়ে মোড়ে জমতে থাকে কোরবানির পশুর...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর