শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০২:২৫ পিএম, ২০২৫-০৮-৩০
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর নামে একটি ভুয়া বা এআই-জেনারেটেড অডিও কলরেকর্ড সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এদিকে এ ধরনের ভুয়া ও বিভ্রান্তিকর অডিও রেকর্ড জনসাধারণকে মিথ্যা তথ্য দিচ্ছে এবং সমাজে গুজব ছড়িয়ে দিচ্ছে—যা জনশৃঙ্খলা ও আইনের পরিপন্থি।
বিষয়টিকে অত্যন্ত গুরুতর আখ্যা দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, অডিওটি সম্পূর্ণ ভুয়া এবং এতে ব্যবহৃত কণ্ঠ স্বরাষ্ট্র উপদেষ্টার নয়। সচেতন যে কেউ সহজেই বুঝতে পারবেন এটি বিকৃত বা কৃত্রিমভাবে তৈরি কণ্ঠ।
‘ইসমাইল চৌধুরী সম্রাটসহ’ একাধিক ভুয়া ফেসবুক আইডি থেকে ছড়িয়ে পড়া ২৫ সেকেন্ডের এই অডিওতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ভিপি নুরের বিষয়ে এক অজ্ঞাতপরিচয় পুলিশ কর্মকর্তাকে নির্দেশনা দিতে শোনা যায় বলে দাবি করা হচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দায়ীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
এ ছাড়া মন্ত্রণালয় সবাইকে সতর্ক করে দিয়েছে, ভবিষ্যতে এ ধরনের ভুয়া কনটেন্ট তৈরি ও ছড়ানোর চেষ্টা করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited