শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:৫৪ পিএম, ২০২৫-০৮-৩০
জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে অবস্থান করছেন দলটির নেতাকর্মীরা। কার্যালয় এলাকায় এখন পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও মাঝেমধ্যেই নেতাকর্মীরা বাইরে বের হয়ে আসছেন। তবে কার্যালয়ের বাইরে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। শনিবার (৩০ আগস্ট) বিকেল ৫টার দিকে রাজধানীর কাকরাইল এলাকায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এমন পরিস্থিতি দেখা যায়। সরেজমিনে দেখা যায়, কার্যালয়ের ভেতরে দলটির অর্ধশতাধিক নেতাকর্মী অবস্থান করছেন। তবে কার্যালয়ে প্রবেশ করতে না পারায় ভেতরে প্রকৃত চিত্র জানা যায়নি। দলটির নেতাকর্মীরা বের হলেই সাংবাদিকরা তাদের ঘিরে ধরে নানা প্রশ্ন করছেন। সে কারণে এক ধরনের জটলা তৈরি হচ্ছে। ফলে আপাতদৃষ্টিতে সবকিছু স্বাভাবিক মনে হলেও এই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিকেল ৫টা বাজার কয়েক মিনিট পরেই দুইবার ককটেল বিস্ফোরণের শব্দ জাতীয় আওয়াজ পাওয়া গেলেও সেগুলো আসলে কীসের শব্দ তা জানা যায়নি। আশপাশে থাকা কেউই সেটা বের করতে পারেনি, এমনকি কোথা থেকে শব্দ আসছে সেটিও জানা যায়নি। এর আগে বিকেল ৩টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করার কথা ছিল দলটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর। কিন্তু বিকেল ৫টা পর্যন্ত তিনি সেখানে যাননি।
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited