শিরোনাম
আ.ন.ম. তাজওয়ার আলম | ১০:৩৩ পিএম, ২০২৫-০৮-৩০
জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে বৃহস্পতিবার (২৮ আগস্ট) ২৬৮ জন কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছে। তবে এতে তথ্য (সাধারণ) ক্যাডারে ব্যাপক হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, জ্যেষ্ঠতার তালিকার শীর্ষ চার কর্মকর্তাকে উপেক্ষা করে জুনিয়রদের পদোন্নতি দেয়া হয়েছে।
সূত্র জানায়, তথ্য মন্ত্রণালয় থেকে জ্যেষ্ঠতার ভিত্তিতে যে ১৩ জনের তালিকা পাঠানো হয়েছিল, তার প্রথম চারজনকে পাশ কাটানো হয়। বঞ্চিত কর্মকর্তারা হলেন— কামরুজ্জামান ভূঞা, উপপ্রধান তথ্য অফিসার (২৪তম বিসিএস, জ্যেষ্ঠতা নং ৩০), মুহা. শিপলু জামান (২৪তম বিসিএস, জ্যেষ্ঠতা নং ৩৪), হাছিনা আক্তার (২৪তম বিসিএস, জ্যেষ্ঠতা নং ৩৯), মোহাম্মদ আনোয়ার হোসেন (২৭তম বিসিএস, জ্যেষ্ঠতা নং ৫৭)।
অপরদিকে তালিকার ৫৯ ও ৬১ নম্বরে থাকা দুই কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন। এতে তথ্য সার্ভিসে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
কর্মকর্তারা জানান, “প্রশাসন ক্যাডারের ৩০তম বিসিএস কর্মকর্তারা এখন উপসচিব। অথচ আমাদের ২৪ ও ২৭তম ব্যাচের কর্মকর্তারা বারবার বঞ্চিত হচ্ছেন। এটি ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিকভাবে মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।”
উল্লেখ্য, একই সম্মিলিত মেধাতালিকার ২৪তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা গত মার্চেই যুগ্মসচিব হয়েছেন। এদিকে প্রশাসনের ২৯তম বিসিএস পর্যন্ত কর্মকর্তারা উপসচিব হলেও তথ্য সার্ভিসে ২৪ ও ২৭তম বিসিএস এখনো ঝুলে আছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ২৬২ জন দেশের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে এবং আটজন দেশের বাইরে বিভিন্ন দূতাবাসে প্রথম সচিব হিসেবে পদায়ন হবেন।
পদোন্নতিতে এই বৈষম্যের কারণে তথ্য ক্যাডারে হতাশা এখন চরমে পৌঁছেছে।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited