শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৫:০৭ পিএম, ২০২৫-০৯-০৩
নোয়াখালী সেনবাগ উপজেলা :
বিএনপি'র চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় জয়নুল আবেদিন ফারুক বলেছেন - যারা ৭১ এ ভূল করেছে, তারা নতুন জন্ম নিয়েছে, তারা নাকি বাংলাদেশে পিআর চায়। পিআার বুঝেন...? না, কি বুঝেন সরাসরি ভোট। আমরা ব্যালটের মাধ্যমে ভোট চাই। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। কবর থেকে উঠা মরা মানুষের ভোট এ বাংলার মাটিতে আর হবে না।
বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার দুপুরে সেনবাগ পৌর শহরের থানার মোড়ে প্রধান সড়কের উপর নির্মিত অস্থায়ী মঞ্চে অনুষ্ঠিত সেনবাগ পৌর বিএনপি'র সাবেক আহবায়ক মাষ্টার আবদুল হান্নান লিটনের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সুলতান সালা উদ্দিন লিটনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। সমাবেশে জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। জয়নুল আবেদীন ফারুক আরো বলেন, নির্বাচন রোড ম্যাপ ঘোষণা হয়েছে। ঠিক এই সময় নির্বাচনকে বানসাল করার জন্য ভিপি নুরুল হক নুরকে আহত করে হসপিটালে পাঠিয়েছে। এবং বিভিন্ন কায়দায় আওয়ামী লীগকে আবার পুর্নবাসন করার জন্য হীন চক্রান্ত শুরু হয়েছে। সভায় বক্তারা বলেন, বিএনপি দেশের ইতিহাসে একটি আন্দোলন ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান তুলে ধরা হয় এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার আহ্বান জানানো হয়।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited