শিরোনাম
মিলন লস্কর, শিলচর (ভারত) : | ০৬:৩৪ পিএম, ২০২৫-০৯-০৪
প্রায় দুই বছরের নীরবতার পর অবশেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তরপূর্বর রাজ্য মনিপুর সফরের সিদ্ধান্ত নিলেন। মনিপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্ভাব্য সফরকে ঘিরে উত্তেজনা ও সংশয় ছড়িয়েছে গোটা মনিপুর রাজ্যজুড়ে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী এ মাসের ১৩ বা ১৪ সেপ্টেম্বর মনিপুর সফরে আসছেন প্রধানমন্ত্রীর আসন্ন রাজ্য সফরকে সামনে প্রশাসনিক প্রস্তুতি জোরদারভাবে শুরু হয়েছে। এ লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে এবং ৭–১৪ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে।
প্রধানমন্ত্রী রাজধানী ইম্ফল ছাড়াও চূড়াচান্দপুর সফর করতে পারেন বলে জানা গেছে।২০২৩ সালের মে মাসে মেইতৈ ও কুকি–জো সম্প্রদায়ের সংঘর্ষে ২৫০–২৬০ জনের বেশি প্রাণহানি ঘটেছে এবং প্রায় ৬০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এখনও হাজারো মানুষ শরণার্থী শিবিরে মানবেতর জীবনযাপন করছেন। রাষ্ট্রপতি শাসন জারি থাকলেও রাজ্যে স্থায়ী সমাধান বা জনপ্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠা সম্ভব হয়নি।
এদিকে প্রধানমন্ত্রীর সফরের খবরে গোটা রাজ্যে রাজনৈতিক মহল সরগরম। রাজ্য বিজেপি আশাবাদী যে প্রধানমন্ত্রীর সফর মানিপুরে শান্তি ও সমাধানের নতুন দিগন্ত খুলে দিতে পারে।অপরদিকে, বিরোধী কংগ্রেস দাবি করছে—প্রধানমন্ত্রী দীর্ঘ দুই বছরের নীরবতার জন্য রাজ্যের মানুষের কাছে ক্ষমা চাইতে বাধ্য। কংগ্রেসের নেতা জাইরম রমেশ মন্তব্য করেছেন, অনেক দিরিতে প্রধানমন্ত্রী মনিপুর সিদ্ধান্ত নিলেন। স্থানীয় মানবাধিকার সংগঠনগুলির বক্তব্য, সফর যদি শুধুই নির্বাচনী প্রচারণার কৌশল হয় তবে তা রাজ্যের গভীর ক্ষত সারাতে পারবে না।
কেন্দ্র ইতিমধ্যেই কুকি জঙ্গি সংগঠনগুলির সঙ্গে “সাসপেনশন অফ অপারেশন” চুক্তির পুনর্মূল্যায়ন শুরু করেছে। রাজনৈতিক পর্যবেক্ষক মহলের অভিমত , এটি মূলত নির্বাচনের আগে শান্তির আবহ তৈরি করার রাজনৈতিক কৌশল, স্থায়ী সমাধান নয়।
প্রধানমন্ত্রীর সফর যদি সত্যি ঘটে, তবে সেটি শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, মানিপুরবাসীর কাছে এটি হবে এক লিটমাস টেস্ট। প্রধানমন্ত্রী কি শিবিরে থাকা বাস্তুচ্যুতদের সঙ্গে সরাসরি দেখা করবেন? তিনি কি দাঙ্গার শিকার পরিবারগুলির প্রতি দায়বদ্ধতার প্রতিশ্রুতি দেবেন? না কি ভ্রমণ সীমাবদ্ধ থাকবে উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও নির্বাচনী ভাষণে?
মানিপুরের মানুষের মুখে আজ এই প্রশ্ন - এই সফর আশার প্রতিশ্রুতি না কেবল নির্বাচনী প্রদর্শনী। সে প্রশ্নের উত্তর মিলবে প্রধানমন্ত্রী ইম্ফল পৌছার পর।
মোঃ আরফান উদ্দীন : নিজস্ব একটি সিএনজি টেক্সির মালিক হয়ে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন অনেক মা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন...বিস্তারিত
মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : উখিয়া (কক্সবাজার): একটি সড়কের দৈর্ঘ্য মাত্র ৯৬৩ মিটার। কিন্তু সেই সড়কের সংস্কার শেষ হতে সময় গড়িয়েছ...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলটির দুই পক্ষের পাল্টাপাল্টি ক...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপির তৃণমূল পর্যায়ে ত্যাগী ও দীর...বিস্তারিত
মোঃ আরফান উদ্দীন : টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited