শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:৪০ পিএম, ২০২৫-০৯-২০
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ৪ জোড়া ‘পূজা স্পেশাল’ ট্রেন। যাত্রীদের বাড়তি চাহিদা মেটাতে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ঢাকা-কক্সবাজার রুটে ৩ জোড়া এবং ঢাকা-চট্টগ্রাম রুটে ১ জোড়া ট্রেন চলবে।
প্রতিটি স্পেশাল ট্রেনে থাকবে ১৮টি বগি। দিনে আসন সংখ্যা ৮৩৪টি, আর রাতে ৭৮৯টি। ভাড়া নির্ধারণ করা হয়েছে নিয়মিত সুবর্ণ, সোনার বাংলা ও কক্সবাজার এক্সপ্রেসের মতোই। তবে যাত্রীদের এসি সিটে ৩০ শতাংশ এবং নন-এসি সিটে ২০ শতাংশ অতিরিক্ত ভাড়া দিতে হবে। রেলওয়ে কর্মকর্তারা জানায়, ৩০ সেপ্টেম্বর চট্টগ্রাম-ঢাকা রুটে স্পেশাল ট্রেন দুপুর ২টা ৪৫ মিনিটে ছেড়ে রাত ৮টায় ঢাকায় পৌঁছাবে। একই দিন রাতে কমলাপুর থেকে কক্সবাজারগামী ‘ট্যুরিস্ট স্পেশাল-১০০২’ ছাড়বে রাত সাড়ে ১০টায়। ১ অক্টোবর কক্সবাজার থেকে ঢাকাগামী ‘ট্যুরিস্ট স্পেশাল-১০০১’ সকাল সাড়ে ১১টায় ছেড়ে রাত ৮টায় পৌঁছাবে। ওই দিন রাতেও ঢাকা থেকে কক্সবাজারে চলবে ‘ট্যুরিস্ট স্পেশাল-১০০২’।
আবার ৩ অক্টোবর বেলা সাড়ে ১১টায় কক্সবাজার থেকে ছেড়ে আসবে ‘ট্যুরিস্ট স্পেশাল-১০০১’ এবং রাতে ঢাকা থেকে কক্সবাজারে যাবে ‘ট্যুরিস্ট স্পেশাল-১০০২’। এরপর ৪ অক্টোবর বেলা সাড়ে ১১টায় কক্সবাজার থেকে ঢাকায় আসবে ‘ট্যুরিস্ট স্পেশাল-১০০১’। একই দিন রাতে ঢাকা থেকে চট্টগ্রামগামী ‘চট্টগ্রাম স্পেশাল’ ছেড়ে যাবে রাত সাড়ে ১০টায় এবং ভোর সাড়ে ৪টায় পৌঁছাবে চট্টগ্রামে।
রেলওয়ে পূর্বাঞ্চলের ডেপুটি চিফ অপারেটিং সুপারিন্টেনডেন্ট তারেক মুহাম্মদ ইমরান জানান, অতিরিক্ত যাত্রী চাহিদা সামলাতে বিশেষ ট্রেন চালানো হচ্ছে। যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited