শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০২:২০ পিএম, ২০২৫-০৯-২২
লা লিগায় আবারও শক্তির প্রদর্শনী করল বার্সেলোনা। গতকাল রাতে ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে গেতাফেকে ৩-০ গোলে হারিয়ে শিরোপাধারীরা পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান নামিয়েছে দুইয়ে।
প্রথমার্ধে জোড়া গোল করেন ফেরান তরেস। রাফিনিয়ার পাসে দানি ওলমোর ব্যাকহিল ফ্লিক ধরে প্রথম গোলটি করেন তিনি। এরপর বক্সের বাইরে থেকে শক্তিশালী শটে ব্যবধান দ্বিগুণ করেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। বিরতির আগেই হ্যাটট্রিকের সুযোগ পেলেও তার শট ক্রসবারে লাগে।
বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে দলটি। তরেস ও ডি ইয়ংকে বদলি নেওয়ার পরেই আসে তৃতীয় গোল। ইংলিশ ফরোয়ার্ড র্যাশফোর্ডের কাট-ব্যাক ধরে নিচু শটে বল জালে পাঠান দানি ওলমো। যোগ করা সময়ে র্যাশফোর্ড নিজেও গোল পেতে পারতেন, তবে গেতাফের গোলরক্ষক তা প্রতিহত করেন।
পুরো ম্যাচে ৭১ শতাংশ সময় বল দখলে রেখে ১৬টি শট নেয় বার্সেলোনা, যার সাতটি ছিল লক্ষ্যে। বিপরীতে গেতাফে নিতে পেরেছে মাত্র তিনটি শট, যার দুটি অন টার্গেট।
শেষ দুই ম্যাচে ৯ গোল করার পাশাপাশি রক্ষণও অক্ষত রেখেছে বার্সেলোনা। পাঁচ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ১৩ পয়েন্ট, এক ম্যাচ কমে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ।
স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited