শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:০০ পিএম, ২০২৫-০৯-২২
‘ধর্মীয় সহিষ্ণুতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি সুসংহতকরণে আলেমদের করণীয়’ বিষয়ে এক মতবিনিময় সভা আজ জেলায় অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী জেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এস এম হাফিজুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) আবু রাসেল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা ইমাম কমিটির সভাপতি মো. ইলিয়াস আলী মোল্লা, অধ্যক্ষ ভাণ্ডারিয়া মাদ্রাসার অধ্যক্ষ আবুল এরশাদ মো. সিরাজুম মনির এবং পাংশা উপজেলার সেনগ্রাম মাদ্রাসার অধ্যক্ষ আওয়াবুল্লাহ ইব্রাহিম ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের দেশে অতীতে মুসলমানরা রোজা এবং হিন্দুদের পূজা একইসময় পালন করেছে। কোন সমস্যা হয়নি। মুসলমানরা সবসময় ধর্মীয়ভাবে সহিষ্ণু। তারা কখনই উগ্র সাম্প্রদায়িক মৌলবাদের পক্ষে ছিল না। মুসলিমরা সব সময় অন্য ধর্মের প্রতি সহিষ্ণু ছিল। ভবিষ্যতেও থাকবে।
জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, আমাদের সবাইকে একে অপরের ধর্ম সম্পর্কে সহিষ্ণু হতে হবে। দুর্গা পূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপনের জন্য তিনি সবার প্রতি সহযোগিতার আহ্বান জানান।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited