শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০২:৪০ পিএম, ২০২৫-০৯-২৫
সকালের নাশতায় ফলের রস খেতে প্রায়ই বারণ করেন পুষ্টিবিদেরা। তবে কিছু নিয়ম মেনে পেঁপের রস খেলে শরীরের উপকারই হবে বলে মনে করেন পুষ্টিবিদরা।
পুষ্টিবিদদের মত, পাকা পেঁপের গন্ধ অনেকেই অপছন্দ করেন। তাই উপকারী জেনেও খেতে পারেন না। আবার ডায়াবেটিসের ভয়েও অনেকে ফলের রস খান না। তারা প্রত্যেকেই নির্দ্বিধায় পেঁপের রস খেতে পারবেন। আবার তাতে শরীরে কোনো ক্ষতিও হবে না, যদি পেঁপের রস বানানোর সময় কয়েকটি বিষয় মাথায় রাখা যায়।
১. পেঁপে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়ার পরে তা ছেঁকে শুধু রস না খেয়ে না ছেঁকে খান। এতে পেঁপের ফাইবার নষ্ট হয়ে যায় না। ফলে গ্লাইসেমিক ইনডেক্স কম থাকে। রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়ে না।
২. পেঁপের রসের সঙ্গে যদি অল্প লেবুর রস, গোলমরিচ এবং কিছু উপকারি আনাজের রসও মিশিয়ে নেওয়া যায়, তবে তার ভিটামিন, খনিজের মাত্রা অনেক বেড়ে যায় শরীরের জন্যও হয় উপকারী।
৩. পেঁপে, শসা, আদা, লেবু, পুদিনা পাতা এক সঙ্গে বেটে নিয়ে সেই রস সামান্য মধু মিশিয়ে খেলে তাতে অ্যান্টি-অক্সিডেন্টের মাত্রা বৃদ্ধি পাবে। খালি পেটে এই রস খেলে শরীর থাকবে তরতাজা। সারা দিনের আর্দ্রতাও বজায় থাকবে।
৪. ওজন কমানোর জন্য তো বটেই, ত্বক, চুলের স্বাস্থ্যের জন্যও এই রস খাওয়া যেতে পারে। এ ছাড়া এই রস নিয়মিত খেলে হার্টের স্বাস্থ্য, বিপাকের হার, অন্ত্রের স্বাস্থ্য ভালো থাকে
আমাদের বাংলা ডেস্ক : : বর্ষার মৌসুমে ত্বকের বাড়তি যত্ন প্রয়োজন হয়। এ সময় খুব ঝঞ্ঝাটে ফেলে— কখনো শুষ্ক, আবার কখনো তেলতেল...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : অফিসে সহকর্মীদের সঙ্গে হাসি-ঠাট্টা কর্মপরিবেশকে প্রাণবন্ত করে তোলে। তবে সেই ঠাট্টা যদি বারবার ব্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস শুধু ক্যালরি গণনার মধ্যেই সীমাবদ্ধ নয়। নতুন এক গবেষণায় দেখা গেছে, খাবা...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : পরিবারে কারো ডায়াবেটিস থাকলে সন্তানেরও এই রোগ হবে কিনা—তা নিয়ে বাবা-মায়ের দুশ্চিন্তার শেষ থাকে ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা (ইমিউনিটি) ভালো রাখতে প্রতিদিনের খাদ্য তালিকায় সুষম খাবার রাখা জরুরি। ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বর্তমান প্রজন্মের তরুণরা পূর্ববর্তী প্রজন্মের তুলনায় দ্রুত ‘জৈবিক’ বা শারীরিকভাবে বৃদ্ধ হয়ে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited