বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

চিটাগাং চেম্বার নির্বাচন: ৩৫ প্রার্থীর মনোনয়ন বাতিল

চট্টগ্রাম সংবাদদাতা    |    ০৪:৪৯ পিএম, ২০২৫-০৯-২৫

চিটাগাং চেম্বার নির্বাচন: ৩৫ প্রার্থীর মনোনয়ন বাতিল

 শতবর্ষী বাণিজ্য সংগঠন চিটাগাং চেম্বারের নির্বাচনে চারটি গ্রুপে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ৭১ প্রার্থী। এর মধ্যে প্রাথমিক বাছাইতে বাতিল হয়েছে ৩৫ জনের মনোনয়নপত্র।
তবে আপিল করার কিংবা ঘাটতি থাকা কাগজপত্র জমা দেওয়ার সুযোগ পাবেন প্রার্থীরা।  
বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন চিটাগাং চেম্বার নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এবং পরিচালক (স্থানীয় সরকার) মনোয়ারা বেগম।
তিনি বলেন, কিছু কাগজপত্রের ঘাটতির কারণে কিছু প্রার্থীর মনোনয়ন বৈধ হয়নি। তারা প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার কিংবা আপিল করার সুযোগ পাবেন।  
জানা গেছে, অর্ডিনারি সদস্য গ্রুপে বৈধ প্রার্থী ২৪ জন। তাঁরা হলেন- এএসএম ইসমাইল খান, শহীদুল আলম, মো. গোলাম সরওয়ার, মো. শওকত আলী, মো. জামাল উদ্দিন, মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী, কামাল মোস্তফা চৌধুরী, নাসির উদ্দিন চৌধুরী, তাওসিফ আহমেদ, আসাদ ইফতিখার, এমাদ এরশাদ, মো. জসিম উদ্দিন চৌধুরী, ডা. এটিএম রেজাউল করিম, মো. হুমায়ুন কবির পাটোয়ারী, মোহাম্মদ আজিজুল হক, মো. ওয়াহিদ মুরাদ চৌধুরী, আহমেদ রশিদ আমু, মো. আরিফ হোসাইন, মোহাম্মদ মুসা,. মোহাম্মদ শফিউল আলম, মো. রাশেদ আলী, রাকিবুল আলম, কাজী ইমরান এফ রহমান ও আহমেদ উল আলম চৌধুরী (রাসেল)।  
অ্যাসোসিয়েট সদস্য গ্রুপে বৈধ প্রার্থী ৯ জন। তাঁরা হলেন- মোহাম্মদ নুরুল ইসলাম, মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ, মো. শওকত আলী, সরওয়ার আলম খান, এসএম নুরুল হক, মোস্তাক আহমেদ চৌধুরী, মো. রফিকুল ইসলাম, এসএম কামাল উদ্দিন ও মোহাম্মদ আইয়ুব।  
ট্রেড গ্রুপে তিনটি পরিচালক পদে বৈধ প্রার্থীও তিনজন । তাঁরা হলেন-মোহাম্মদ আমিরুল হক, মোহাম্মদ আকতার পারভেজ এবং এসএম শফিউল আলম।  
অর্ডিনারি সদস্য গ্রুপে ২৪ জন, অ্যাসোসিয়েট সদস্য গ্রুপে ৮ জন এবং টাউন অ্যাসোসিয়েশন গ্রুপের তিন প্রার্থীরই  মনোনয়নপত্র প্রাথমিকভাবে বাতিল হয়েছে।  
গত ১১ আগস্ট চিটাগাং চেম্বারের ২০২৫-২৬ এবং ২০২৬-২৭ মেয়াদের পরিচালকমণ্ডলীর নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বাণিজ্য মন্ত্রণালয় (বাণিজ্য সংগঠন-১) কর্তৃক গঠিত নির্বাচন বোর্ড। আগামী ১ নভেম্বর বিভিন্ন ক্যাটাগরির ২৪ পরিচালক পদে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ হবে। এর মধ্যে অর্ডিনারি মেম্বার ক্যাটাগরিতে ১২ জন, অ্যাসোসিয়েট মেম্বার ৬ জন, ট্রেড গ্রুপে ৩ জন এবং টাউন অ্যাসোসিয়েশন গ্রুপে ৩ জন পরিচালক নির্বাচিত হবেন। ২১ সেপ্টেম্বর চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। ১৪ সেপ্টেম্বর বিকেল ৩টায় প্রকাশিত হয় চেম্বারের সদস্যদের ভোটার তালিকা। এতে সাধারণ সদস্য হিসেবে চার হাজার এক জন, সহযোগী সদস্য হিসেবে দুই হাজার ৭৬৪, টাউন অ্যাসোসিয়েশনের সদস্য হিসেবে ৫ জন এবং ট্রেড গ্রুপের সদস্য হিসেবে ১০ জন তালিকাভুক্ত রয়েছেন।

রিটেলেড নিউজ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত

বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত

নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : ‎সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর