বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মেরিটাইম দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা চট্টগ্রামে

চট্টগ্রাম সংবাদদাতা    |    ০৪:৫৫ পিএম, ২০২৫-০৯-২৫

মেরিটাইম দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা চট্টগ্রামে

জাতিসংঘ স্বীকৃত 'বিশ্ব মেরিটাইম দিবস ২০২৫' উপলক্ষে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন বর্ণাঢ্য র‍্যালি বের করেছে। এ বছরের প্রতিপাদ্য হচ্ছে, Our Ocean, Our Obligation, Our Opportunity,
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় চট্টগ্রামের বারিক বিল্ডিং মোড় থেকে শুরু হয়ে র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র‍্যালিতে অংশ নেন সংগঠনের সাধারণ সম্পাদক মেরিন ইঞ্জিনিয়ার মো. শাখাওয়াত হোসেন, সিনিয়র মেরিনার ক্যাপ্টেন মো. হাবিবুর রহমান, নবীন মেরিনার, শিপিং কোম্পানির প্রতিনিধিরা।
অংশগ্রহণকারীরা ব্যানার ও ফেস্টুন হাতে মেরিটাইম শিল্পের বিভিন্ন দিক তুলে ধরেন।
এই র‍্যালির মূল উদ্দেশ্য ছিল দেশের অর্থনীতিতে মেরিটাইম শিল্পের অবদান, বিশেষ করে মেরিনারদের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা। এটি ছিল দেশের 'ব্লু ইকোনমি' এবং টেকসই সমুদ্র পরিবহন ব্যবস্থার প্রতি সম্মান জানানোর একটি প্রয়াস।
র‍্যালি শেষে সংগঠনের সাধারণ সম্পাদক মেরিন ইঞ্জিনিয়ার মো. সাখাওয়াৎ হোসেন বলেন,  আমাদের মেরিনারেরা দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে দেশের অর্থনীতির চাকা সচল রাখছেন। সামুদ্রিক খাত আন্তর্জাতিক বাণিজ্যের মেরুদণ্ড, যা বিশ্বের ৮০ শতাংশেরও বেশি পণ্য পরিবহন করে, এবং আমাদের দেশের মেরিনারেরা সেই বাণিজ্যের অন্যতম চালিকাশক্তি।
তিনি বলেন, বর্তমানে শিপিং, জাহাজ নির্মাণ, শিপ রিসাইকেলিং ইয়ার্ড এবং আন্তর্জাতিক জাহাজে আমাদের নাবিকদের কর্মসংস্থানের মাধ্যমে বাংলাদেশের সামুদ্রিক খাত বছরে প্রায় ১ দশমিক ৭৫ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা আয় করে। নাবিকদের ভিসা সমস্যা সমাধান, জাহাজ কেনার জন্য অর্থায়ন ও কর ব্যবস্থার উন্নয়ন এবং জাহাজ নির্মাণের জন্য আন্তর্জাতিক মানের নীতি প্রবর্তনের মাধ্যমে আমরা এই আয় বছরে ৭ বিলিয়ন ডলারে উন্নীত করতে পারি।
ক্যাপ্টেন হাবিবুর বলেন, এই ধরনের আয়োজন কেবল সচেতনতা বৃদ্ধিই করে না, বরং আমাদের মেরিটাইম কমিউনিটির মধ্যে ঐক্য ও সংহতি আরও জোরদার করে। দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে সমুদ্রপথের গুরুত্ব অপরিসীম, এবং আমরা আশা করি সরকার এই খাতের উন্নয়নে আরও বেশি গুরুত্ব দেবে।
আন্তর্জাতিক মেরিটাইম সংস্থা (আইএমও) কনভেনশন কার্যকর হওয়ার ২০তম বার্ষিকী উপলক্ষে ১৯৭৮ সালে সর্বপ্রথম বিশ্ব মেরিটাইম দিবস পালিত হয়। এরপর হতে প্রতিবছর সেপ্টেম্বর মাসের শেষ বৃহস্পতিবার দিবসটি পালিত হয়ে আসছে।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর