বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

বিসিবি নির্বাচনে পরিচালক প্রার্থী সঙ্গীতশিল্পী আসিফ

নিজস্ব প্রতিবেদক    |    ০৩:৪৮ পিএম, ২০২৫-০৯-২৭

বিসিবি নির্বাচনে পরিচালক প্রার্থী সঙ্গীতশিল্পী আসিফ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের দোরগোড়ায় এসে এবার আলোচনায় উঠে এসেছেন সাবেক জাতীয় ক্রিকেটার আসিফ আকবর। দেশের এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, পরিচালক পদে নির্বাচিত হতে পারলে কেবল কুমিল্লা নয়, পুরো চট্টগ্রাম বিভাগের ক্রিকেট উন্নয়নের জন্য কাজ করতে চান তিনি।
আসিফ বলেন, “কুমিল্লার পাশাপাশি নোয়াখালী, ফেনী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়াসহ পুরো চট্টগ্রাম বিভাগেই ক্রিকেট প্রতিভার ঘাটতি নেই। প্রতিটি জেলায়ই নতুন ক্রিকেটার গড়ে ওঠার সুযোগ আছে। আমি বিশ্বাস করি, প্রতিটি জেলায় আলাদা উদ্যোগ নিলে ক্রিকেটকে আরও শক্তিশালী করা সম্ভব। ”
তবে শুরুতে বিসিবির কাউন্সিলর হওয়ার কোনো ইচ্ছাই ছিল না তার। ব্যক্তিগতভাবে নির্বাচনী রাজনীতির প্রতি তেমন আগ্রহ না থাকলেও কুমিল্লার সাবেক ও বর্তমান ক্রিকেটার এবং সংগঠকদের বিশেষ অনুরোধে শেষ পর্যন্ত তিনি রাজি হয়েছেন।
এ প্রসঙ্গে আসিফ বলেন, “ক্রিকেট আমার আবেগ, আমার ভালোবাসা। আমি নিজে খেলেছি, খেলাটার প্রতি এক ধরনের টান সবসময়ই কাজ করে। কিন্তু কাউন্সিলর হওয়া বা বিসিবির নির্বাচন করার ইচ্ছা কখনো ছিল না। কুমিল্লার সংগঠক আর খেলোয়াড়েরা আমাকে বিশেষভাবে অনুরোধ করেছেন যেন আমি দায়িত্বটা নেই। তাদের কথার প্রতিই সম্মান দেখিয়ে আমি এগিয়ে এসেছি। ”
বর্তমানে যুক্তরাষ্ট্রে ব্যস্ত কনসার্ট সফরে আছেন আসিফ আকবর। সংগীতশিল্পী হিসেবে একের পর এক শোতে অংশ নিলেও ক্রিকেটের সঙ্গে তার যোগাযোগ অব্যাহত রয়েছে। তিনি জানিয়েছেন, “এখানে টানা ১৪টি শো রয়েছে। দুটি শেষ হয়েছে, এখনো ১২টি বাকি। গান আমার পেশা, এটা ফেলে দেওয়া সম্ভব নয়। তবে এখান থেকেই ই–ব্যালটের মাধ্যমে ভোট দেব। কাউন্সিলরদের সঙ্গে যোগাযোগ করছি, তারাও আমাকে আশ্বস্ত করছেন। ”
আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিবির নির্বাচন। এর আগে আজ থেকেই পরিচালক পদের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। আগামীকাল পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ থাকছে। আসিফ আকবরও প্রক্রিয়াটি সম্পন্ন করবেন বলে জানিয়েছেন।

রিটেলেড নিউজ

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত


কে জয় করবেন গোল্ডেন বুট

কে জয় করবেন গোল্ডেন বুট

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত


মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত


সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত


ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত


ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর