শিরোনাম
চট্টগ্রাম সংবাদদাতা | ০৪:০১ পিএম, ২০২৫-০৯-২৭
যাদের কাছে পূজো মানে কেবল প্রতিমা দেখা বা রঙিন আলোর ঝলকানি। নতুন জামা, পূজোর মিষ্টি কিংবা মণ্ডপে ঘোরাঘুরি অধরা স্বপ্ন—সেইসব শিশুদের মুখে আনন্দের হাসি ফোটাতে এগিয়ে এলো অসাম্প্রদায়িক সামাজিক ও শিক্ষামূলক সংগঠন চারুলতা।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) খাগড়াছড়ি জেলার রামগড়ে চা বাগানের শ্রীশ্রী গীতা স্কুলের শিক্ষার্থীদের মাঝে শারদ উপহার হিসেবে নতুন জামা বিতরণ করা হয়। একইসঙ্গে দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হয় শিক্ষাসামগ্রী।
আয়োজন করা হয় একসাথে খাবারের, যেখানে ভাত-তরকারি থেকে মিষ্টান্ন— সবই ভাগাভাগি করে খেয়েছে শিশুরা। শুধু জামা বা খাবার নয়, চারুলতা শিশুদের জন্য আয়োজন করে গান-বাজনা ও ছোট্ট সাংস্কৃতিক পরিবেশনারও। উৎসবের আমেজে মুখর ছিল তাদের হাসি-খুশির শব্দ। তাদের কাছে এই দিনটি মানেই এক টুকরো খাঁটি আনন্দ, যেখানে ধর্ম-বর্ণের কোনো ভেদাভেদ নেই।
এ উপলক্ষে মন্দির প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন চারুলতার উপদেষ্টা জুয়েল দেব, ডা. অভীক রায়হান, ডা. ইমদাদ হোসেন রুমন, রাজেন দে, সৌমেন নন্দী, অতিথি পুলক দেব, কায়সার হামিদ, শিমুল আচার্য প্রমুখ।
সংগঠনের সভাপতি মো. ইসমাইল চৌধুরী বলেন, পূজোর আলো-আঁধারির ভিড়ে যারা সাধারণত উৎসবের রঙে মিশতে পারে না, তাদের জন্যই ভিন্ন আয়োজন করে আসছে চারুলতা। টানা ১৪ বছর ধরে চারুলতার সদস্যরা পূজোয় সুবিধাবঞ্চিত শিশুদের জন্য সাজিয়ে তুলছে নতুন জামায়।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited