বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মোটা অংকের টাকার বিনিময়ে আটককৃত যুবলীগ নেতাকে ছেড়ে দিল কর্ণফুলী থানা পুলিশ

চট্টগ্রাম ব্যুরো :    |    ০৮:০৫ পিএম, ২০২৫-১০-০৫

মোটা অংকের টাকার বিনিময়ে আটককৃত যুবলীগ নেতাকে ছেড়ে দিল কর্ণফুলী থানা পুলিশ

চট্টগ্রামের কর্ণফুলীতে উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি মোহাম্মদ আলমগীর কবিরকে আটক করার পর টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে কর্ণফুলী থানার দুই উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে। 
। অভিযুক্তরা হলেন এসআই মোহাম্মদ রিয়াদুল ইসলাম ও এসআই মোহাম্মদ রুহুল আমিন।
কর্ণফুলী থানা ওসি শরীফের নির্দেশে ছেড়ে দিয়েছে বলে নাম প্রকাশ না শর্তে থানার এক এসআই জানান।
শনিবার (৪ অক্টোবর) দুপুরে কর্ণফুলী উপজেলার শিকলবাহা ক্রসিং এলাকার এসআর স্কয়ার কমিউনিটি সেন্টারে এই ঘটনাটি ঘটে। স্থানীয়দের অভিযোগ, প্রকাশ্যে এমন ঘটনা ঘটায় পুলিশ বিভাগের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে।
ঘটনা সূত্রে জানা গেছে, দুপুরে এক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসআর স্কয়ার কমিউনিটি সেন্টারে যান যুবলীগ নেতা আলমগীর কবির। এ সময় সাদা পোশাকে থাকা কর্ণফুলী থানার একটি টিম তাঁকে হঠাৎ আটক করে ফেলেন।
স্থানীয়দের দাবি, কিছুক্ষণের মধ্যেই রাজনৈতিক ব্যক্তিদের মধ্যস্থতায় ও আর্থিক সমঝোতার মাধ্যমে তাঁকে ছেড়ে দেওয়া হয়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন শিকলবাহা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম, শ্রমিক দলের আহ্বায়ক আঙ্গুর মেম্বার ও স্থানীয় শ্রমিক নেতা বাহার উদ্দিন। তাঁদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
বিষয়টি জানতে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
তবে ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন,“এ ধরনের অভিযানের খবর এখনো আমার জানা নেই। খোঁজ নিচ্ছি।”
অভিযুক্ত এসআই রিয়াদুল ইসলামও মন্তব্য এড়িয়ে বলেন, “একটা অভিযানে গিয়ে একটু ঝামেলা হয়েছিল। বিস্তারিত জানতে শিকলবাহা ফাঁড়ি আইসির সঙ্গে কথা বলুন।”
কিন্তু শিকলবাহা ফাঁড়ির ইনচার্জ এসআই শামিউর রহমানের ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য জানা যায়নি।
স্থানীয়দের দাবি, আইন প্রয়োগকারী বাহিনীর সদস্যরা যদি দায়িত্বের নামে এমন ‘অঘোষিত দরদাম’-এ জড়িয়ে পড়েন, তবে সাধারণ মানুষের ভরসা ক্রমেই নষ্ট হবে।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন শিকলবাহা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন যুবলীগ নেতা আলমগীর কবির কে কর্ণফুলী থানার পুলিশ ধরে আবার ছেড়ে দেয়। অবস্থা বেগতিক দেখে আমি সেখান চলে যায়। 
তিনি আরো বলেন কর্ণফুলী থানার ওসি শরীফ যোগদানের পর এলাকায় চাঁদাবাজী বেড়ে চলছে। সাধারণ মানুষদের ধরে মামলার ভয় দেখিয়ে মোটা অংকের টাকা নিয়ে ছেড়ে দিচ্ছে এবং আওয়ামী লীগ দোসর ও সুবিধা ভোগীদের কাজ থেকে মোটা অংকের টাকা নিয়ে নাটকীয় ভাবে কৌশলে তাদের সাথে সুসম্পর্ক গড়ে তুলছে, দেশে অরাককতা সৃষ্টির পায়তারা করছে।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর