বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

দুই সাংবাদিকের ওপর হামলা, ৪৮ ঘণ্টার আলটিমেটাম চট্টগ্রাম প্রেসক্লাব ও সিএমইউজের

চট্টগ্রাম সংবাদদাতা    |    ০৪:৩২ পিএম, ২০২৫-১০-০৬

দুই সাংবাদিকের ওপর হামলা, ৪৮ ঘণ্টার আলটিমেটাম চট্টগ্রাম প্রেসক্লাব ও সিএমইউজের

চট্টগ্রাম: চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব ও আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি বলেছেন, জঙ্গল সলিমপুর নিয়ে বারবার গল্প লিখে দায় এড়ানোর চেষ্টা আর চলবে না। অবিলম্বে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশকে নিয়ে সাঁড়াশি অভিযান চালিয়ে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে এলাকাটি সরকারি তফসিলভুক্ত জমি হিসেবে পুনর্গঠন করা জরুরি।
সোমবার (৬ অক্টোবর) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।  
চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) যৌথ উদ্যোগে সাংবাদিক হোসাইন জিয়াদ ও ক্যামেরাপারসন পারভেজের ওপর হামলার প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বাসসের জ্যেষ্ঠ প্রতিবেদক মিয়া মোহাম্মদ আরিফের সঞ্চালনায় বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাব অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য ও কালের কণ্ঠ পত্রিকার ব্যুরো প্রধান মুস্তফা নঈম, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, চট্টগ্রাম প্রেস ক্লাবের স্থায়ী সদস্য শহীদুল ইসলাম, নগর নিউজের নির্বাহী সম্পাদক আমিনুল ইসলাম, আমার দেশ পত্রিকার ব্যুরো প্রধান সোহাগ কুমার বিশ্বাস, পূর্বদেশ পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক ফারুক আব্দুল্লাহ, দীপ্ত টিভির ব্যুরো প্রধান লতিফা আনসারী লুনা, দিনকাল পত্রিকার ব্যুরো প্রধান হাসান মুকুল, কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক ফারুক মুনির ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মনিরুল ইসলাম পারভেজ।
কঠোর হুশিয়ারি উচ্চারণ করে জাহিদুল করিম কচি বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ছিনতাই হওয়া সরঞ্জাম উদ্ধার ও হামলাকারীদের গ্রেপ্তার না করা হলে এর পরিণতি ভালো হবে না।
বক্তারা বলেন, বর্তমানে জঙ্গল সলিমপুর একটি চাঁদাবাজ ও সন্ত্রাসী গোষ্ঠীর অভয়ারণ্যে পরিণত হয়েছে। এলাকাটি চট্টগ্রাম জেলা পুলিশ ও মেট্রোপলিটন পুলিশের সীমানার মধ্যবর্তী হওয়ায় দুই সংস্থা দায়িত্ব এড়িয়ে যায়। আমরা এই অজুহাত মানি না। জঙ্গল সলিমপুরের এই অবস্থা একদিনে তৈরি হয়নি। বছরের পর বছর রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় ও প্রশাসনের নীরবতায় এটি আজ সন্ত্রাসীদের ঘাঁটি হয়ে উঠেছে।  
প্রসঙ্গত, গত ৫ অক্টোবর সকালে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের লোহারপুল এলাকায় সংবাদ সংগ্রহ করতে গেলে হামলার শিকার হন এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও ক্যামেরাপারসন মো. পারভেজ। পরে তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর