শিরোনাম
চট্টগ্রাম সংবাদদাতা | ০২:৩২ পিএম, ২০২৫-১০-০৮
চট্টগ্রাম: ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাসে ৬ ঘণ্টা পর সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা।
বুধবার (৮ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে হাটহাজারী থানায় দুই পক্ষের বৈঠকের পর অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেয় সংগঠনটি। জানা গেছে, বাস মালিক সমিতির পক্ষ থেকে নিহতের পরিবারকে ২ লাখ টাকা এবং সরকারের পক্ষ থেকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ আদায় করে দেওয়া হয় বৈঠকে। পাশাপাশি উপজেলা প্রশাসন থেকে নিতহের পরিবারকে সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়।
বৈঠকের বিষয়ে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ বাংলানিউজকে জানান, দুই পক্ষের সমঝোতায় বৈঠক শেষে অবরোধকারীরা অবরোধ তুলে নেন। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এর আগে সকালে সড়ক অবরোধ করেন হেফাজতের নেতা-কর্মীরা। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম-রাঙামাটি সড়কের নবীন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় গাড়িচাপায় হেফাজতে ইসলাম বাংলাদেশের নির্বাহী কমিটির সদস্য মাওলানা সোহেল চৌধুরীর (৫০) মৃত্যুর ঘটনায় এ অবরোধ করেন তারা।
সোহেল চৌধুরী রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের কচুখাইন আহমদিয়া আল ইসলামিয়া আল হিকমা মাদ্রাসার মুহতামিম ছিলেন। তিনি সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া এলাকার আবদুল কাদের চৌধুরী বাড়ির আবুল মহসীন চৌধুরীর ছেলে।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited