শিরোনাম
চট্টগ্রাম সংবাদদাতা | ০৫:০৪ পিএম, ২০২৫-১০-০৮
চট্টগ্রাম: হাটহাজারীর মদুনাঘাটে আব্দুল হাকিম (৫৫) নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) দিবাগত রাতে চট্টগ্রাম জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ বাংলানিউজকে বলেন, হাটহাজারীর মদুনাঘাটে আব্দুল হাকিম হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জিজ্ঞাসাবাদে আটক চারজন জড়িত কিনা তা জানার চেষ্ঠা চলছে।
তিনি আরও বলেন, এখনো মামলা হয়নি। পরিবারের পক্ষ থেকে বুধবার (আজ) হাটহাজারী থানায় মামলা করতে আসবে বলে জানিয়েছেন।
এর আগে মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে আব্দুল হাকিমকে প্রকাশ্যে গুলি করা হয়। গুলিবিদ্ধ হাকিমকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে এভারকেয়ার হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, গাড়ির সামনের উইন্ডশিল্ডে তিনটি গুলির চিহ্ন রয়েছে। আবদুল হাকিম চালকের বাম পাশে বসা ছিলেন। তার পাশের জানালায়ও একাধিক গুলির চিহ্ন রয়েছে। পথচারীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। আব্দুল হাকিম রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন গ্রামের বাসিন্দা। ওই এলাকায় তার প্রতিষ্ঠিত হামিম এগ্রো নামে একটি গরুর খামার রয়েছে।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited