বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

নতুন সরকারেও উন্নতি হয়নি মানবাধিকার পরিস্থিতির: এইচআরএসএস

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:৪৭ পিএম, ২০২৫-১০-০৯

নতুন সরকারেও উন্নতি হয়নি মানবাধিকার পরিস্থিতির: এইচআরএসএস

স্বাধীনতার ৫৩ বছর পরও দেশের মানুষ এখনো প্রত্যাশিত স্বাধীনতা ও ন্যায়বিচারভিত্তিক সমাজের সুফল পায়নি বলে মন্তব্য করেছে মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি’ (এইচআরএসএস)।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সংস্থাটির নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত মানবাধিকার পরিস্থিতি নিয়ে এক পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করেন।
প্রতিবেদনে বলা হয়, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এলেও মানবাধিকার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হয়নি। গুম বা ক্রসফায়ারের মতো ঘটনা না ঘটলেও, রাজনৈতিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, মব লিঞ্চিং, সংখ্যালঘু ও সাংবাদিকদের ওপর হামলা উদ্বেগজনক হারে বেড়েছে।
এই সময়ে কমপক্ষে ৬৯২টি রাজনৈতিক সহিংসতায় ১০৭ জন নিহত ও ৫ হাজার ৫৭৯ জন আহত হন। এর মধ্যে বিএনপির অভ্যন্তরীণ সংঘর্ষেই ঘটে ৫৮৭টি ঘটনা। সাংবাদিকদের ওপর ২৩৬টি হামলার ঘটনায় ২ জন নিহত এবং ২০৯ জন আহত হন। একই সময়ে মব লিঞ্চিংয়ের ২৩৯টি ঘটনায় অন্তত ১৩০ জন নিহত হয়েছেন।
নারী ও শিশু নির্যাতনের চিত্রও ভয়াবহ। ৬৬৩ জন নারী ও কন্যাশিশু ধর্ষণের শিকার হন, যাদের মধ্যে ৫৯ শতাংশই শিশু। ধর্ষণের পর ১৯ জনকে হত্যা করা হয়। এছাড়া পারিবারিক সহিংসতায় নিহত হয়েছেন ২৭৪ জন নারী এবং আত্মহত্যা করেছেন ১৩২ জন। শিশু নির্যাতনের শিকার হয়েছে ১,০৬৫ জন, নিহত ২০৯।
সীমান্তে বিএসএফের গুলিতে ২৩ জন বাংলাদেশি নিহত এবং ৩২৬৪ জনকে পুশইন করা হয়েছে। আরাকান আর্মির হামলায়ও প্রাণহানির ঘটনা ঘটেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, গত নয় মাসে কারাগারে মৃত্যু হয়েছে ৬১ জনের। ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনাও কম নয়— অন্তত ২২টি ঘটনায় ৫ জন আহত, ৫টি মন্দির ও ৩৭টি প্রতিমা ভাঙচুর করা হয়েছে।
সংস্থাটি উদ্বেগ প্রকাশ করে বলে, ‘গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার রক্ষায় রাষ্ট্র, সরকার, রাজনীতি ও নাগরিক সমাজের সম্মিলিত উদ্যোগ ছাড়া উন্নয়ন সম্ভব নয়। ’
এইচআরএসএস সরকারের পাশাপাশি সুশীল সমাজ, রাজনৈতিক দল, সাংবাদিক ও নাগরিকদের মানবাধিকার সুরক্ষায় আরও সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর