শিরোনাম
কক্সবাজার, প্রতিনিধি : | ০৮:৫৫ পিএম, ২০২০-১১-২৫
কক্সবাজারের টেকনাফের নাফনদী থেকে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশের ৯ জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি)। ফেরত আনা ৯ জেলেরা হলেন- নুরুল আলম, ইসমাইল প্রকাশ হোসেন, মো. ইলিয়াছ, মো. ইউনুছ, মোহাম্মদ আলম কালু, সাইফুল, সলিম উল্লাহ, নুর কামাল ও লালু মিয়া।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে মিয়ারমারের মংডুতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) মধ্যে পতাকা বৈঠক শেষে বিকেলে তাদের ফেরত আনা হয়।
বৈঠকে বাংলাদেশের ১০ সদস্যের প্রতিনিধি দলে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান আর মিয়ানমারের পক্ষে বিজিপির ৪ নম্বর ব্রাঞ্চের অধিনায়ক লে. কর্নেল জউ লিং অং নেতৃত্ব দেন।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান জানান, কয়েক ঘণ্টাব্যাপী পতাকা বৈঠকে ৯ জেলেকে ফেরত দেওয়াসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। পরে তাদের ফেরত দেওয়া হয়।
প্রসঙ্গত গত ১০ নভেম্বর নাফনদী ও বঙ্গোপসাগরের মোহনায় মাছ ধরার সময় ইঞ্জিন বিকল হয়ে ভাসমান অবস্থায় মিয়ানমারের জলসীমার চলে গেলে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্যরা বাংলাদেশি ৯ জেলেকে ধরে নিয়ে যায়। ঘটনার পর বিজিবির পক্ষ থেকে বাংলাদেশি জেলে ও নৌকা ফেরত চেয়ে চিঠি পাঠানো হয়েছে। পরে পতাকা বৈঠকের মাধ্যমে ৯ জেলেকে ফেরত পাঠানো হয়।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited