বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সীতাকুণ্ডে ‘মব’ সৃষ্টি করে সাংবাদিকের ওপর হামলা

চট্টগ্রাম সংবাদদাতা    |    ০১:৪৯ পিএম, ২০২৫-১০-২০

সীতাকুণ্ডে ‘মব’ সৃষ্টি করে সাংবাদিকের ওপর হামলা

 সীতাকুণ্ডে ‘মব’ সৃষ্টি করে এক সাংবাদিকের ওপর হামলা চালিয়েছে আসাদ বাহিনী। গুরুতর আহত সাংবাদিককে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে সীতাকুণ্ড পৌরসভার রেলগেট এলাকায় শ্যামাপূজা মণ্ডপের সামনে এ ঘটনা ঘটে।
আহত সাংবাদিক লিটন কুমার চৌধুরী (৪৫) দৈনিক জনকণ্ঠ পত্রিকার সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধি এবং সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক।
তাঁর বাড়ি পৌরসদরের রেলগেট এলাকায়।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক লিটন কুমার চৌধুরীকে ঘিরে মারধর করছেন। এ সময় তাঁকে ‘আওয়ামী লীগের দালাল’ বলে গালিগালাজ করা হয়।
পুলিশ জানায়, মারধরের পর রক্তাক্ত অবস্থায় লিটন চৌধুরীকে কয়েকজন যুবক থানায় নিয়ে আসে। পরে পুলিশ তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং সেখান থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
লিটন চৌধুরীর ছেলে রাকেশ চৌধুরী বলেন, রাতে বাবা বাড়ির পাশে মণ্ডপের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় কয়েকজন যুবক এসে তাঁকে লক্ষ্য করে বাজে মন্তব্য করতে থাকে এবং হঠাৎ আক্রমণ চালায়। হামলাকারীরা বাবার মুঠোফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। হামলায় বাবার মাথায় গুরুতর আঘাত লেগে প্রচুর রক্তক্ষরণ হয়। বর্তমানে তিনি চমেক হাসপাতালে চিকিৎসাধীন।
সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি এস এম ফোরকান আবু বলেন, মব তৈরি করে একজন সাংবাদিকের ওপর হামলার ঘটনা নিন্দনীয়। ভিডিও ফুটেজে হামলাকারীদের চেহারা স্পষ্ট দেখা গেছে। আমরা দ্রুত তাদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী বলেন, শ্যামাপূজার মণ্ডপ থেকে ধরে নিয়ে সাংবাদিক লিটন কুমার চৌধুরীকে পিটিয়ে গুরুতর আহত করে আসাদ বাহিনী। তার মোবাইল ও নগদ ৪৫ হাজার টাকাও ছিনতাই করে নিয়ে যায়। আমরা আসাদ সহ তার বাহিনীর অন্যান্য সদস্যদের গ্রেপ্তার দাবি করছি।  
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, রক্তাক্ত অবস্থায় কয়েকজন যুবক সাংবাদিক লিটন চৌধুরীকে থানায় নিয়ে আসে। তাঁর বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই। তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর