বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

সিরিজ জয়ের মিশনে মাঠে নামছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক    |    ০৩:১৩ পিএম, ২০২৫-১০-২১

সিরিজ জয়ের মিশনে মাঠে নামছে বাংলাদেশ

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দুপুর দেড়টায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেটি শুরু হবে।
প্রথম ম্যাচে দাপুটে জয়ে সিরিজে এগিয়ে থাকা টাইগারদের লক্ষ্য আজই সিরিজ নিশ্চিত করা।
প্রথম ম্যাচে রিশাদ হোসেনের ঘূর্ণি জাদুতে ওয়েস্ট ইন্ডিজ স্পিনে বিধ্বস্ত হয়েছিল, যা বাংলাদেশকে সহজ জয় এনে দেয়। ব্যর্থতার বৃত্ত ভাঙার সেই আত্মবিশ্বাস নিয়েই আজ মাঠে নামছে স্বাগতিকরা।
মিরপুরের উইকেট নিয়ে আগে থেকেই আলোচনা ছিল। প্রথম ওয়ানডেতে স্পিনারদের সাফল্যের পর দ্বিতীয় ম্যাচেও টিম ম্যানেজমেন্ট স্পিন আক্রমণ আরও বাড়ানোর ইঙ্গিত দিয়েছে। সেই লক্ষ্যেই দলে যোগ করা হয়েছে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে। রোটেশনের অংশ হিসেবে আজ তার একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
অন্যদিকে, উইকেটের আচরণ এবং প্রথম ম্যাচের হার থেকে শিক্ষা নিয়ে ওয়েস্ট ইন্ডিজও দলে পরিবর্তন এনেছে। তারা বাঁহাতি স্পিনার আকিল হোসেনকে ফিরিয়ে এনে স্পিন বিভাগকে শক্তিশালী করেছে। এছাড়া, নতুন মুখ হিসেবে দলে জায়গা পেয়েছেন বাঁহাতি পেসার সাইমন্ডস। তবে চোটের কারণে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন পেসার শামার জোসেফ ও জেডাইয়া ব্লেডস।
বাংলাদেশ একাদশে ঠিক কী পরিবর্তন আসছে, তা অবশ্য এখনো স্পষ্ট নয়। দলের স্পিন কোচ মুশতাক আহমেদও সংবাদ সম্মেলনে এ নিয়ে ধোঁয়াশা রেখে বলেছেন, 'একাদশ কী হবে, সেটা ম্যাচ শুরুর পরই জানতে পারবেন। আমিও এখনো নিশ্চিত নই। '
তবে উইকেট নিয়ে খুব একটা মাথা ঘামাতে নারাজ ক্যারিবীয় শিবির। দলের অলরাউন্ডার খারি পিয়েরে জানিয়েছেন, 'উইকেট যাই হোক না কেন, আমাদের মানিয়ে নিতে হবে। পরিস্থিতি বুঝে সঠিক পরিকল্পনায় খেলাই মূল বিষয়।

রিটেলেড নিউজ

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত


কে জয় করবেন গোল্ডেন বুট

কে জয় করবেন গোল্ডেন বুট

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত


মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত


সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত


ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত


ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর