বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ডিআরইউর সাবেক ক্রীড়া সম্পাদক মাহবুবুরের পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:০০ পিএম, ২০২৫-১০-২১

ডিআরইউর সাবেক ক্রীড়া সম্পাদক মাহবুবুরের পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি

বাংলাদেশ টেলিভিশন বিটিভির স্টাফ রিপোর্টার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির সাবেক ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমান খোকনের পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।  
হুমকি পাওয়ার পর নিরাপত্তা চেয়ে শিবপুর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই সাংবাদিকের ছোট ভাই মো. ফারুক মিয়া।
ঘটনাটি ঘটেছে নরসিংদী জেলার শিবপুর উপজেলার জয়নগর পশ্চিমপাড়া গ্রামে। ফারুক মিয়া ওই গ্রামের মৃত আমির আলীর ছেলে।
ফারুক মিয়া জানান, আমার প্রতিবেশী মৃত রজব আলীর ছেলে হযরত আলী (৬০), হযরত আলীর ছেলে মো. রাজিব (৩০) ও নজরুল ইসলাম (৩৫) এবং মৃত আজম আলীর ছেলে নাসির উদ্দিন তাদের সঙ্গে আমাদের জমি জমাসহ পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে মনোমালিন্য আছে। আমাকে নিরীহ পেয়ে নানাভাবে বিরক্ত করেন। পারিবারিক বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার নিষ্পত্তির চেষ্টা করা হয়েছে। তারা এলাকার সালিশ দরবারে উপস্থিত না হয়ে বিভিন্নভাবে আমাকে হয়রানি করছে।
গত ১৯ অক্টোবর রাত অনুমান ১১টায় বিবাদীরা আমার চা দোকানের সামনে এসে আমাদের জমির সীমানার কাঁচা বেড়া সরিয়ে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। আমি তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় আমার সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হয়। এ সময় বিবাদীরা ক্ষিপ্ত হয়ে আমাকে অশ্রাব্য গালমন্দ ও মারমুখি আচরণ করে। আমকে বাড়ি ছাড়া করবে, আমাকে খুন করে লাশ গুম করে ফেলাসহ বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে। বিবাদীরা কর্তৃক আমার অপূরণীয় ক্ষতির আশঙ্কা করছি। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে আমি থানায় সাধারণ ডায়েরি করেছি।
এ বিষয়ে হযরত আলীর ছেলে মো. রাজিব জানান, আমরা হুমকি দেইনি, বলেছি বেড়া সরাইতে। আমরা সালিশ দরবারে বসতে চাই। আগের দরবারে সমস্যার কারণে বসতে পারিনি। এখন যেকোনো সময় বসতে চাই।  
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন জিডির সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর