বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, তত্ত্বাবধায়ক সরকারের মতো ভূমিকা চেয়েছে: আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:৩১ পিএম, ২০২৫-১০-২২

বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, তত্ত্বাবধায়ক সরকারের মতো ভূমিকা চেয়েছে: আইন উপদেষ্টা

 বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি বলে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
বুধবার ( ২২ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আইন উপদেষ্টা এ কথা জানান।
আসিফ নজরুল বলেন, আমি বিএনপির সঙ্গে আলোচনায় যেটা বুঝেছি তারা তত্ত্বাবধায়ক সরকার চায়নি। তারা চেয়েছেন অন্তর্বর্তী সরকার যেন তত্ত্বাবধায়ক সরকারের মতো ভূমিকা পালন করে, নিরপেক্ষ ভূমিকা পালন করে। আমরা তাদের বলেছি আমরা নিরপেক্ষ ভূমিকাই পালন করছি। নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য প্রধান উপদেষ্টা নিশ্চয়তও দিয়েছেন যে এখন জনপ্রশাসন বা অন্য কোনো জায়গা, বড় বড় বদলির ব্যাপারটা তিনি নিজে দেখবেন। বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায় এটা বলেনি, বলেছে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের মতো ভূমিকা পালন করতে হবে। আমাদের নিরপেক্ষ ভূমিকা চেয়েছে, এটা নিশ্চিত করা।
নির্বাচনকালীন সরকার ছোট হবে কিনা এ ধরনের এক প্রশ্নের উত্তরে আইন উপদেষ্টা বলেন, না না এ ধরনের কোনো কিছু আলোচনা হয়নি, এটা উপদেষ্টা পরিষদের আলোচনার বিষয়। নির্বাচনকালীন সরকার ছোট হবে নাকি এ ধরনের কোনো দাবিও কোনো মহল থেকে উত্থাপিত হয়নি।
অপর প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রধান উপদেষ্টা জনপ্রশাসনের দায়িত্বে আছেনই। তিনি জনপ্রশাসনের দায়িত্ব আরও ক্লোজলি মনিটর করবেন। বদলি দলীয়ভাবে হয় কিনা এমন এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, না, আমরা মনে করি না দলীয়ভাবে হয়। শোনেন আমাদের বিরুদ্ধে সব দলই অভিযোগ করে যে একদল বলে ওই দলের লোক আছে, আরেক দল বলে ওই দলের লোক আছে, আরেক দল বলে ওই দলের লোক আছে। যেহেতু সব দলই অভিযোগ করে অন্য দলের লোক আছে তার মানে হচ্ছে যে আমরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছি।

রিটেলেড নিউজ

ফ্যাসিস্ট সরকারের দুর্নীতির কারণে গ্রামাঞ্চলের সড়কের খুব বেশি উন্নয়ন হয়নি: সংসদে মির্জা ফখরুল

ফ্যাসিস্ট সরকারের দুর্নীতির কারণে গ্রামাঞ্চলের সড়কের খুব বেশি উন্নয়ন হয়নি: সংসদে মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারে...বিস্তারিত

স্বাধীন সাংবাদিকতায় সাংবাদিকদের এখন প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে: ফখরুল

স্বাধীন সাংবাদিকতায় সাংবাদিকদের এখন প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক : বিএনপি ক্ষমতায় এলে গণমাধ্যম সংস্কারে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফ...বিস্তারিত

জুলাই গণহত্যার বিচার যেন প্রতীকী না হয়: সিপিবি

জুলাই গণহত্যার বিচার যেন প্রতীকী না হয়: সিপিবি

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথ...বিস্তারিত

কোনো দলের কাছে ওথ না রাখতে ইসির প্রতি এনসিপির আহ্বান

কোনো দলের কাছে ওথ না রাখতে ইসির প্রতি এনসিপির আহ্বান

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনকে স্বকীয় সত্তা বজায় রেখে এবং কোনো দলের কাছে ওথ (প্রতিশ্রুতি) না রাখার আহ্বান জানাল ...বিস্তারিত

শিক্ষাখাতের ব্যয়ভারের একটি অংশ সরকারকে বহন করতে হবে: নুর

শিক্ষাখাতের ব্যয়ভারের একটি অংশ সরকারকে বহন করতে হবে: নুর

নিজস্ব প্রতিবেদক : শিক্ষা ব্যবস্থাকে সর্বজনীন করার পাশাপাশি এ খাতের ব্যয়ভারের একটি অংশ নির্দিষ্ট লেভেল পর্যন্ত সর...বিস্তারিত

যারা জুলাই বিপ্লব মানবেন না, তাদের জন্য ২৬ সালে কোনো নির্বাচন নাই

যারা জুলাই বিপ্লব মানবেন না, তাদের জন্য ২৬ সালে কোনো নির্বাচন নাই

নিজস্ব প্রতিবেদক : যারা জুলাই বিপ্লব মানবেন না, তাদের জন্য ২০২৬ সালে কোনো নির্বাচন নাই বলে হুঁশিয়ার করে দিয়েছেন বাং...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর