বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

‘ফকির’ খ্যাত গায়ক ঋষভ মারা গেছেন

স্পোর্টস ডেস্ক :    |    ০৪:৩৪ পিএম, ২০২৫-১০-২২

‘ফকির’ খ্যাত গায়ক ঋষভ মারা গেছেন

‘ফকির’ খ্যাত ভারতীয় সংগীতশিল্পী ও অভিনেতা ঋষভ ট্যান্ডন মারা গেছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে দিল্লিতে মৃত্যু হয়েছে তার।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এ তারকার।
সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গায়ক ঋষভের মৃত্যুর খবর জানিয়েছেন পাপারাজ্জো ভাইরাল ভায়ানি। গায়কের মৃত্যুর পর তার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। সেখান থেকে পাওয়া তথ্যই জানিয়েছেন ভায়ানি।
ঋষভের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ইন্ডাস্ট্রিতে। সামাজিকমাধ্যমে তার ছবি পোস্ট করে শ্রদ্ধা জানিয়েছেন অনেক সহকর্মী এবং ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।  
প্রসঙ্গত, ঋষভ একজন মুম্বাইভিত্তিক গায়ক, সুরকার ও অভিনেতা। কোমল আচরণ ও সংগীতের প্রতি গভীর আবেগের জন্য বেশ খ্যাতি ছিল তার। শ্রোতামহলে ফকির নামেও পরিচিত তিনি। ‘লিভিং লিমিটলেস অ্যান্ড রাশনা: দ্য রে অব লাইট’র মতো প্রজেক্টে অভিনয় করেছেন।
২০০৮ সালে টি-সিরিজের ‘ফির সে ওহী’ অ্যালবাম প্রকাশের মাধ্যমে সংগীত ক্যারিয়ার শুরু হয় ঋষভের। এ তারকার বিখ্যাত গানগুলোর মধ্যে রয়েছে- ‘ইয়ে আশিকি’, ‘চাঁদ তু’, “ধু ধু কর কে’ ও ‘ফকির কি জুবানি’।  
২০১৯ সালে রাশিয়ান নারী ওলেস্যা নেদোবেগোভার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন গায়ক ঋষভ। যিনি তারকা স্বামীর গানগুলোর মিউজিক ভিডিওতে মডেল-অভিনেত্রী হিসেবে থাকতেন।

রিটেলেড নিউজ

বিশ্বকাপের ফাইনালে তারকাবহুল হাফটাইম শো, পারফর্ম করবেন যারা

বিশ্বকাপের ফাইনালে তারকাবহুল হাফটাইম শো, পারফর্ম করবেন যারা

বিনোদন ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে সুপার বোলের আদলে হাফটাইম শো। আ...বিস্তারিত


সুহানার প্রথম সিনেমা ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি রুপি, যে চমক থাকছে

সুহানার প্রথম সিনেমা ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি রুপি, যে চমক থাকছে

বিনোদন ডেস্ক : : বলিউড বাদশাহ শাহরুখ খানকে দীর্ঘ তিন বছর পর আবার শীতের মৌসুমে বড়পর্দায় দেখা যাবে 'কিং' সিনেমার ম...বিস্তারিত


৭৮তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেলেন যারা

৭৮তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেলেন যারা

বিনোদন ডেস্ক : : আগামী ১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসবে ৭৮তম প্রাইমটাইম এমি অ্য...বিস্তারিত


অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের গুঞ্জন নিয়ে যা জানা গেল

অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের গুঞ্জন নিয়ে যা জানা গেল

বিনোদন ডেস্ক : : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এই অভিনেত্রীকে নিয়ে ফের পুরোনো গুঞ্জন চাউর হয়...বিস্তারিত


নিজের বায়োপিকের ফার্স্ট লুক সৌরভের কোন স্মৃতি ফেরাল?

নিজের বায়োপিকের ফার্স্ট লুক সৌরভের কোন স্মৃতি ফেরাল?

বিনোদন ডেস্ক : : বুধবার (৮ জুলাই) জীবনের ৫৪ বছরে পা দিলেন সৌরভ গাঙ্গুলি। নিজের বিশেষ দিনেই এলো বিশেষ চমক। এই ক্রিকে...বিস্তারিত


গৌরীকে দেওয়া আমিরের আংটি তৈরি করেছেন ১৩১ কারিগর!

গৌরীকে দেওয়া আমিরের আংটি তৈরি করেছেন ১৩১ কারিগর!

বিনোদন ডেস্ক : : বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান গেল ৬ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর