বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

দিনাজপুরে বিশ্ব এইডস দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

কক্সবাজার, প্রতিনিধি :    |    ০৩:৫৯ পিএম, ২০২০-১২-০১

দিনাজপুরে বিশ্ব এইডস দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

 

 

“সারা বিশ্বের ঐক্য, এইডস প্রতিরোধে সবাই নিব দায়িত্ব”-এই প্রতিপাদ্য বিষয়ে সামনে রেখে জেলা স্বাস্থ্য বিভাগ, দিনাজপুর এর আয়োজনে এবং জাতীয় এইডস/এসটিডি প্রোগ্রাম, স্বাস্থ্য অধিদপ্তর ঢাকা ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সহযোগিতায় ১ ডিসেম্বর মঙ্গলবার বিশ্ব এইডস দিবস-২০২০ উপলক্ষে ২৫০ শয্যা বিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্য বিধি মেনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 র‌্যালী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ নজমুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম। আলোচ্চক হিসেবে
আলোচনা করেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ আসিফ আহম্মেদ হাওলাদার, উপজেলা
স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ আরোজ উল্লাহ। পাওয়ার প্রজেক্টের মাধ্যমে তথ্য ভিত্তিক
উপস্থাপনা করেন এমওসিএস ডাঃ শাহ্ধসঢ়; মোঃ এজাজুল হক। মুক্ত আলোচনা করেন মমতা পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ ইয়াকুব আলী, অনুঘটক সংস্থার নির্বাহী
পরিচালক আনোয়ারুল ইসলাম বাবলু, লাইট হাউজের ডিআইসি ম্যানেজার জাহাঙ্গীর আলম,
এফপিএবি’র সমন্বয়কারী শাহিনুর ইসলাম শাহীন।

 “মুজিববর্ষে স্বাস্থ্য খাত,এগিয়ে যাব অনেক ধাপ”-এই শ্লোগানকে সামনে রেখে র‌্যালী শেষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ বলেন, সারা বিশ্বের ঐক্য ছাড়া এইডস প্রতিরোধ করা সম্ভব নয়। ধর্মীয় অনুশাসন ও সচেতনতা বৃদ্ধি এই রোগের একমাত্র চিকিৎসা। আমরা সচেতন হই এবং এইডস রোগের বিস্তার প্রতিরোধ করি। আসুন আমরা সচেতন হই এবং এই রোগ সম্পর্কে সবাইকে সচেতন করি। সঞ্চালকের দায়িত্ব পালন করেন জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ নুরুল ইসলাম। র‌্যালী ও আলোচনা সভায় সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

 

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর