শিরোনাম
চট্টগ্রাম সংবাদদাতা | ০৪:০৭ পিএম, ২০২৫-১০-২৬
‘বঙ্গবন্ধু চেয়ার’ পদে অধ্যাপক ড. মুনতাসীর মামুনের নিয়োগ বাতিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ। একইসঙ্গে এই পদে দায়িত্বে থাকাকালীন নেওয়া সম্মানির সব টাকা ফেরত দিতে বলা হয়েছে এই গবেষককে।
গত ১৯ অক্টোবর ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত চিঠি পাঠানো হয় অধ্যাপক ড. মুনতাসীর মামুনের কাছে।
চিঠিতে উল্লেখ করা হয়, গত বছরের ১১ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ‘বঙ্গবন্ধু চেয়ার’ নির্বাহী কমিটির ৬ষ্ঠ সভা অনুষ্ঠিত হয়। সভার ১ নম্বর সিদ্ধান্ত অনুযায়ী রেজিস্ট্রার অফিস চলতি বছরের ১৫ জানুয়ারি এক চিঠিতে আপনার বক্তব্য চাওয়া হয়। এর প্রেক্ষিতে ২৫ জানুয়ারি আপনার প্রদত্ত লিখিত জবাব ৯ মার্চ অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ‘বঙ্গবন্ধু চেয়ার’ নির্বাহী কমিটির ৭ম সভায় তোলা হয়। এতে ১ নম্বর সিদ্ধান্তে আপনার জবাব গৃহিত হয়নি, যা চলতি বছরের ১ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের ৫৬২তম সভার ৪৭ নম্বর সিদ্ধান্তে অনুমোদিত হয়। এমতাবস্থায়, ৯ মার্চ অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ‘বঙ্গবন্ধু চেয়ার’ নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুসারে চবি ‘বঙ্গবন্ধু চেয়ার’ পদে আপনার নিয়োগ ২০২৩ সালের ১৫ মার্চ থেকে বাতিল করা হলো। উক্ত সময় থেকে পরবর্তী সময়ে আপনাকে পরিশোধিত সমুদয় অর্থ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফেরত প্রদানের জন্য অনুরোধ করা হলো।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, অধ্যাপক মুনতাসীর মামুনের ‘বঙ্গবন্ধু চেয়ার’ পদের মেয়াদ শেষ হয়েছে। তাছাড়া নিয়োগের শর্ত অনুযায়ী তিনি যে দায়িত্ব পেয়েছিলেন সেটি ঠিকমতো পালন করেননি। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন। সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে (মুনতাসীর মামুন) এ পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিমাসে দেওয়া সম্মানি ফেরত চাওয়া হয়েছে।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited