বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

অগ্নিসংযোগের ফলে ফ্রান্সে দ্রুতগতির ট্রেন চলাচল ব্যাহত

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:২৭ পিএম, ২০২৫-১০-২৮

অগ্নিসংযোগের ফলে ফ্রান্সে দ্রুতগতির ট্রেন চলাচল ব্যাহত

 প্যারিস এবং দেশের দক্ষিণাঞ্চলে কিছু তারে আগুন লাগার কারণে সোমবার ফ্রান্সে বেশ কয়েকটি দ্রুতগতির ট্রেন চলাচল ব্যাহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
পরিবহনমন্ত্রী ফিলিপ তাবারোট এক্স-এ বলেছেন, ভ্যালেন্সের দক্ষিণে রাতে ট্রেন লাইনের কেবলগুলোতে ‘ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো’ হয়েছে। এই লাইন প্যারিসকে দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী মার্সেইয়ের সাথে সংযুক্ত করেছে। 
প্যারিস থেকে এএফপি এ খবর জানায়।
ভ্যালেন্স শহরটি দক্ষিণাঞ্চলীয় শহর তুলুস এবং কেন্দ্রীয় শহর লিওনের সংযোগকারী রুটেও অবস্থিত।
কারা অগ্নিসংযোগ করেছে সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
জাতীয় রেলওয়ে অপারেটর ‘এসএনসিএফ’ জানিয়েছে, ২৫ মিটার (২৭ গজ) দীর্ঘ এলাকায় ১৬টি তার প্রতিস্থাপন করতে হয়েছে এবং মঙ্গলবার সকাল পর্যন্ত যানবাহন চলাচল স্বাভাবিকভাবে শুরু হবে বলে মনে হচ্ছে না।
পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, প্রায় ১শ’টি ট্রেনের সিডিউল বিপর্যয় ঘটেছে। 
ফরাসি রাজধানীর গ্যারে ডি লিওঁতে দক্ষিণ বন্দর শহর মার্সেই অভিমুখী সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে এবং যাত্রীরা পুনরায় বুকিং দেয়ার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন।
জার্মান ছাত্রী লিনা, যিনি তার প্রকৃত নাম প্রকাশ না করে বলেছেন, তিনি সোমবার বার্সেলোনা ভ্রমণের আশা করেছিলেন কিন্তু তাকে বলা হয়েছে, প্যারিসে ট্রেন থেকে নামতে হবে।
তিনি বলেছেন, ‘আমি আশা করি আমার টাকা ফেরত পাব এবং বাসে চড়ব’।
মার্সেইতে এক বৃদ্ধ দম্পতি টিকিট অফিসের সামনে সারিবদ্ধভাবে ভ্রমণকারীদের লাইনে দাঁড়িয়ে থাকতে দেখেছেন।
সোমবারের ঘটনাটি ফ্রান্সে ধারাবাহিক ট্রেন চলাচল বিঘ্নের সর্বশেষ ঘটনা।
জুন মাসে, উত্তর ফ্রান্সে কেবল চুরির ঘটনা লন্ডন এবং প্যারিসের মধ্যে কয়েক দিনের জন্য ইউরোস্টার ট্র্যাফিক ব্যাহত করে।
মার্চ মাসে প্যারিসের বাইরে রেল লাইনে ৫শ’ কিলোগ্রাম ওজনের দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা আবিষ্কারের ফলে হাজার হাজার যাত্রী আটকে পড়েন। এই ঘটনা ফরাসি রাজধানীতে বছরের পর বছর ধরে রেল চলাচলে সবচেয়ে বড় ধরনের বিপর্যয় ঘটে। পরে একটি বোমা নিষ্ক্রিয়কারীদল এটি নিষ্ক্রিয় করার পর যান চলাচল পুনরায় শুরু হয়।

রিটেলেড নিউজ

অবশেষে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, বিরাট জয় আরশোলাদের

অবশেষে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, বিরাট জয় আরশোলাদের

আন্তর্জাতিক ডেস্ক : : জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে ইস্তফা দিলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিটকাণ্ডের উত্...বিস্তারিত


দিল্লির ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় সিজেপি, আজ ফের বৈঠক

দিল্লির ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় সিজেপি, আজ ফের বৈঠক

মিলন লস্কর, শিলচর (ভারত) : : ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় অবস্থানে রয়েছে ‘কর...বিস্তারিত


পাঁচ বছর পর দেশে ফিরলেন সুনামগঞ্জের মানসিক ভারসাম্যহীন যুবক জাকির হোসেন

পাঁচ বছর পর দেশে ফিরলেন সুনামগঞ্জের মানসিক ভারসাম্যহীন যুবক জাকির হোসেন

আমাদের বাংলা ডেস্ক : : মিলন উদ্দিন লস্কর,  শিলচর (আসাম)  ১৮ জুলাই: দীর্ঘ প্রায় পাঁচ বছরের আইনি ও প্রশাসনিক জটিলতার অবসা...বিস্তারিত


ইরানে ফের যুক্তরাষ্ট্রের দফায় দফায় হামলা

ইরানে ফের যুক্তরাষ্ট্রের দফায় দফায় হামলা

আন্তর্জাতিক ডেস্ক : : হরমুজ প্রণালীর কাছে ইরানের হরমোজগান প্রদেশের কুহেসতাক বন্দরে যুক্তরাষ্ট্রের হামলার পর ধোঁয়া উ...বিস্তারিত


মহারাষ্ট্রে বন্যা ভেসে গেল ৩ হাজার গ্যাস সিলিন্ডার

মহারাষ্ট্রে বন্যা ভেসে গেল ৩ হাজার গ্যাস সিলিন্ডার

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মহারাষ্ট্র রাজ্যের রায়গড় জেলায় টানা ভারি বৃষ্টির মধ্যে বন্যার পানিতে একটি এলপিজি বটলিং প্...বিস্তারিত


এবার টিকটকে নিজেকে ‘এক নম্বর’ দাবি করলেন ট্রাম্প

এবার টিকটকে নিজেকে ‘এক নম্বর’ দাবি করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : : টিকটকে নিজেকে শীর্ষস্থানে রয়েছেন এবং টেইলর সুইফট ১১ নম্বরে আছেন বলে দাবি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর