শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০১:১৪ পিএম, ২০২৫-১০-২৯
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে পাকিস্তান সফর করছেন।
আজ মঙ্গলবার সকালে ইসলামাবাদে অর্থ মন্ত্রণালয়ে দেশটির অর্থ প্রতিমন্ত্রী বিলাল আজহার কায়ানির সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি সরাসরি ফ্লাইট চালু, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও যাত্রী পরিবহনের জন্য ফেরি সার্ভিস চালুর সম্ভাবনা এবং অন্যান্য পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।পরে ড. আনিসুজ্জামান চৌধুরী পাকিস্তান সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসিপি) চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাতে দুই দেশের মূলধন বাজার উন্নয়ন বিষয়ে উপস্থাপনা ও আলোচনা এবং নীতিগত সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো অন্বেষণ করা হয়।
দুপুরে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফেডারেল ট্যাক্স ওম্বাডসম্যান কার্যালয় পরিদর্শন করেন এবং প্রশাসনিক ও কর ব্যবস্থার উন্নয়ন বিষয়ে মতবিনিময় করেন।
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক ও বিনিয়োগ সহযোগিতা আরও শক্তিশালী করার ক্ষেত্রে এ সফরকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে গà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিচতলায় ন্যায্যমূল্যের নামে পরিচালিত ওষুধের দোকানে অতিà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: বান্দরবানের আলীকদমে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনসাধারণের নির্বিঘ্ন à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আব্দুল হালিম সরদার, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়ানি গ্রামের হাজু ক্বà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২২ জনকে গ্রেপ্ত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে ২১ দিনব্যাপী পোশাক তৈর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited