বাংলাদেশ   শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬  

শিরোনাম

দুই বছর পর স্কুলে ফিরতে শুরু করেছে গাজার শিশুরা 

নিজস্ব প্রতিবেদক    |    ০২:০০ পিএম, ২০২৫-১১-০২

দুই বছর পর স্কুলে ফিরতে শুরু করেছে গাজার শিশুরা 

 যুদ্ধবিরতি শুরুর পর গাজায় কিছু স্কুল পুনরায় খুলে দিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ)। ধীরে ধীরে শ্রেণিকক্ষে ফিরছে শিশুরা।
নুসেইরাত থেকে এএফপি এ খবর জানায়।
ইউএনআরডব্লিউএ প্রধান ফিলিপ লাজারিনি মঙ্গলবার ‘এক্স’-এ জানান, ইতোমধ্যে ২৫ হাজারের বেশি শিক্ষার্থী ‘সংস্থার অস্থায়ী শিক্ষাকেন্দ্রে’ যোগ দিয়েছে। আরও ৩ লাখ শিক্ষার্থী অনলাইনে ক্লাস করবে।
গাজার মধ্যাঞ্চলের নুসেইরাত এলাকার পশ্চিমে আল হাসাইনা স্কুলে শনিবার ক্লাস শুরু হয়। তবে পর্যাপ্ত শ্রেণিকক্ষ না থাকায় পাঠদানে কিছুটা সীমাবদ্ধতা রয়েছে।
১১ বছরের ছাত্রী ওয়ারদা রাদওয়ান বলেছে, ‘আমি এখন ষষ্ঠ শ্রেণিতে। কিন্তু যুদ্ধ আর বাস্তুচ্যুতির কারণে দুই বছর স্কুলে যেতে পারিনি।’
ইসরাইল ও হামাসের মধ্যে দুই বছর ধরে যুদ্ধ চলাকালে আল হাসাইনা স্কুলসহ ইউএনআরডব্লিউএ’র বহু প্রতিষ্ঠান আশ্রয়কেন্দ্রে পরিণত হয়েছিল। এখনো স্কুল ভবনের তিনতলায় ঝুলছে গৃহহীনদের কাপড়চোপড়।
রাদওয়ান জানায়, ‘স্কুলটি ধীরে ধীরে খালি হচ্ছে। পরিবারগুলো চলে গেলে আমরা আগের মতো পড়াশোনা শুরু করতে পারব’
শনিবার সকালে স্কুল প্রাঙ্গণে ছাত্রীদের সমবেত হয়ে শরীরচর্চা করতে দেখা যায়। শিক্ষকরা তদারকি করছেন, আর শিশুরা একসঙ্গে স্লোগান দিচ্ছে ‘ফিলিস্তিন দীর্ঘজীবী হোক’ (লং লিভ প্যালেস্টাইন)।
ক্লাস শুরু হলে প্রায় ৫০ জন ছাত্রীকে একটি ক্লাসরুমে গাদাগাদি করে মেঝেতে বসতে দেখা যায়। কারও জন্য নেই টেবিল বা চেয়ার।
দুই বছর পর স্কুলে ফিরতে পেরে তারা ছিল উচ্ছ্বসিত। শিক্ষকের প্রশ্নে তারা উৎসাহের সঙ্গে সাড়া দিচ্ছিল এবং ব্ল্যাকবোর্ড থেকে মন দিয়ে পাঠ্য বিষয়গুলো খাতায় তুলছিল।
পাশের আরেকটি ক্লাসরুমেও একই সংখ্যক কিশোরী শিক্ষার্থীকে দেখা যায়। তাদের অবস্থাও একই, সবাই মেঝেতে বসে হাঁটুর ওপর খাতা রেখে পড়ছে।
এক শিক্ষার্থীর আত্মীয় জেনিন আবু জারাদ বলেন, ‘৭ অক্টোবরের পর থেকে আমাদের বাচ্চারা স্কুলে যেতে পারেনি। এই সময়টায় তারা শুধু পানি আনত, খাবার জোগাড় করত, আর রাস্তায় খেলত। তবে গত সপ্তাহ-দশ দিন আগে থেকে স্কুলগুলো ধীরে ধীরে খুলতে শুরু করেছে, এটাই স্বস্তির।’

রিটেলেড নিউজ

মার্কিন কংগ্রেসে রেকর্ড ৭ মুসলিম প্রার্থী বিজয়ী

মার্কিন কংগ্রেসে রেকর্ড ৭ মুসলিম প্রার্থী বিজয়ী

আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদে জয় অর্জন করেছেন অন্তত সাতজন মুসলিম à...বিস্তারিত


‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প

‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের ভোটাররা তার ওপর বিরক্ত হয়ে পড়লে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার কথা বলেছেন মারà...বিস্তারিত


মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি: সিনেটেও সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটরা

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি: সিনেটেও সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটরা

আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির বড় ধরনà...বিস্তারিত


মেঘের দেশ চেরাপুঞ্জি: প্রকৃতির অপার সৌন্দর্য ও বিস্ময়ের এক অনন্য ভূখণ্ড

মেঘের দেশ চেরাপুঞ্জি: প্রকৃতির অপার সৌন্দর্য ও বিস্ময়ের এক অনন্য ভূখণ্ড

মিলন লস্কর, শিলচর (ভারত) : : মিলন উদ্দিন লস্কর  ভারতের উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়ি রাজ্য মেঘালয়। নামের অর্থ মেঘের আবাসভূমিà...বিস্তারিত


হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিকà...বিস্তারিত


বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর