শিরোনাম
সংবাদদাতা, রাবিঃ | ১১:৩০ এএম, ২০২০-১২-০৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ফিশারিজ বিভাগের আয়োজনে `কোভিড-১৯ এবং ভবিষ্যতের মৎস্য: মাছের মান সংযোজন ও মৎস্যজাত দ্রব্যের উন্নয়ন ও সম্ভাবনা' শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
৫ ডিসেম্বর(শনিবার)সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ আলী বিজ্ঞান ভবনের 'ইঞ্জিনিয়ারিং গ্যালারিতে' বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিলের (বিএআরসি) উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
ফিশারিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এম মনজুরুল আলমের সভাপতিত্বে অনষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএআরসির সদস্য পরিচালক ড. মোঃ মনিরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ড. মনিরুল দৈনন্দিন জীবনে খাদ্যে ভেজাল সনাক্তকরণ এবং তা প্রতিরোধে করনীয় বর্জনীয় সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরে বলেন, আমাদের সব সময় সচেতন থাকতে হবে। কী খাচ্ছি, দেখেশুনে খেতে হবে। নিজের অসুস্থতার জন্য অস্বাস্থ্যকর খাবারও দায়ী আছে বলে দাবী করেন তিনি।
এছাড়া করোনাকালীন সময়ে এবং ভবিষ্যতের মৎস্য পরিকল্পনা, এর মান সংযোজন ও মৎস্যজাত দ্রব্যের উন্নয়ন ও সম্ভাবনা বিষয়ে গবেষণামুলক তথ্য তুলে ধরেন তিনি।
এর আগে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন কৃষি অনুষদের ডিন ড. সালেহা জেসমিন। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন বিভাগের প্রফেসর ড. মোহাঃ ইয়ামিন হোসেন।
পরে প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited