বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

সেনবাগে সড়ক দুরর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

সংবাদদাতা, নোয়াখালী    |    ০৩:২৪ পিএম, ২০২০-১২-০৭

সেনবাগে সড়ক দুরর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

 

 

নোয়াখালীর সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নে যাত্রীবাহী সিএনজি অটোরিকশা উল্টে মো. সাহেব উল্যা (৫৭) নামের সাবেক এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। ঘটনায় এক শিশুসহ আরও তিনজন আহত হয়েছেন।
রবিবার সোনাইমুড়ী-সেনবাগ সড়কের জিরুয়া ফকিরহাট বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত মো সাহেব উল্যা পাশ্ববর্তী বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। তিনি সোনালী ব্যাংক সেনবাগ কানকিরহাট শাখার সাবেক প্রিন্সিপাল অফিসার ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায় ,আজ সোমবার সকালে সিএনজি যোগে লতিফপুর নিজ বাড়ী থেকে সেনবাগের কানকিরহাট বাজারের উদ্দেশ্যে বের হন সাহেব উল্যা। পথে সিএনজিটি সোনাইমুড়ী-সেনবাগ সড়কের জিরুয়া ফকিরহাট বাজার এলাকায় পৌঁছলে একটি মো. আশরাফ (৮) নামে শিশু সড়কের ওপর দিয়ে দৌঁড় দিলে তাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি উল্টে যায়। এতে সিএনজিটি ধুমড়ে মুছড়ে গিয়ে ভিতরে থাকা সাহেব উল্যাসহ তিনজন ও ওই শিশুটি আহত হয়। স্থানীয় লোকজন আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় সাহেব উল্যা ও শিশুটিকে উদ্ধার করে প্রথমে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে নোয়াখালী জেনারেল হাসপাতাল ও অবস্থার অবনতি হলে সাহেব উল্যাকে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান। আহত আশরাফ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।   
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সড়ক দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পথচারি শিশুকে বাঁচাতে গিয়ে এ দূর্ঘটনা ঘটেছে।

 

রিটেলেড নিউজ

জাতীয় নাট্যশালায় নজরুলপ্রেমীদের মিলনমেলা

জাতীয় নাট্যশালায় নজরুলপ্রেমীদের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা এ...বিস্তারিত


বর্ণাঢ্য আয়োজনে ভালুকায় পল্লী চিকিৎসক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে ভালুকায় পল্লী চিকিৎসক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, ভালুক...বিস্তারিত


 যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)'র নাম ভাঙ্গিয়ে চাঁদা উত্তোলনের অভিযোগে বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ

যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)'র নাম ভাঙ্গিয়ে চাঁদা উত্তোলনের অভিযোগে বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ

এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফ : : টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ জেলার যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইড...বিস্তারিত


মহাসড়কের যানজট নিরসনে জাগ্রত ট্রাফিক পুলিশ

মহাসড়কের যানজট নিরসনে জাগ্রত ট্রাফিক পুলিশ

নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ ...বিস্তারিত


সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২...বিস্তারিত


সিডিএ চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

সিডিএ চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে। ব...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর