শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:৫৫ পিএম, ২০২৫-১১-০৩
ঢালিউড ও টলিউড—দুই দিকেই এখন সমান জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। পর্দায় যেমন পরিণত, বাস্তব জীবনেও তেমনি আত্মবিশ্বাসী। আর তাই হয়তো পুরোনো প্রেমের গুঞ্জনেও থামেননি, বরং সময়মতো দিয়েছেন স্পষ্ট জবাব।
কিছুদিন আগেই কলকাতায় সফরে গিয়ে টালিগঞ্জের তারকাদের সঙ্গে আড্ডা, দেখা হয়েছে পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী, কোয়েল ও দেবের সঙ্গে। সেই সফরেই আনন্দবাজার অনলাইনের মুখোমুখি হয়েছিলেন ফারিণ। আলাপ জমে ওঠে অভিনয়, বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে।
এই সাক্ষাৎকারেই ফের সামনে আসে এক পুরোনো গুঞ্জন—সংগীতশিল্পী তাহসানের সঙ্গে তার প্রেমের খবর।
হাসতে হাসতেই বিষয়টি উড়িয়ে দিয়ে ফারিণ বলেন,
“সবই ভুলভাল কথা ছিল। আমি তখন প্রেমের কথা প্রকাশ্যে আনিনি, তাই লোকে অনুমান করে তাহসানের নাম জড়িয়ে দেয়। যখন আমার প্রেমিক—এখনকার স্বামী—কে সামনে আনলাম, তখনই সবার ভুল ভাঙে।”
এখানেই থামেননি অভিনেত্রী। ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে নিজের অবস্থানও পরিষ্কার করেছেন তিনি।
“বিয়ে মানেই ক্যারিয়ারের শেষ নয়। বরং আমি দেখছি, বিয়ের পর আমার কাজ আরও বেড়েছে। একদিন মানুষ হয়তো আমার উদাহরণ দেবে—‘অল্প বয়সে বিয়ে করেও কাজ চালিয়ে গেছে’ বলে।”
তাসনিয়া ফারিণ ২০২৩ সালের ১১ আগস্ট দীর্ঘ সাড়ে আট বছরের সম্পর্কের পর শেখ রেজওয়ানকে বিয়ে করেন। বর্তমানে তিনি দেশের পাশাপাশি কলকাতার চলচ্চিত্রেও নিয়মিত কাজ করছেন।
বিনোদন ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে সুপার বোলের আদলে হাফটাইম শো। আ...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বলিউড বাদশাহ শাহরুখ খানকে দীর্ঘ তিন বছর পর আবার শীতের মৌসুমে বড়পর্দায় দেখা যাবে 'কিং' সিনেমার ম...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : আগামী ১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসবে ৭৮তম প্রাইমটাইম এমি অ্য...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এই অভিনেত্রীকে নিয়ে ফের পুরোনো গুঞ্জন চাউর হয়...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বুধবার (৮ জুলাই) জীবনের ৫৪ বছরে পা দিলেন সৌরভ গাঙ্গুলি। নিজের বিশেষ দিনেই এলো বিশেষ চমক। এই ক্রিকে...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান গেল ৬ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited