শিরোনাম
ষ্টাফ রিপোর্টার : | ০১:৫১ পিএম, ২০২৫-১১-০৬
চট্টগ্রাম শিক্ষাবোর্ড চেয়ারম্যানের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে সেকশন অফিসার জাহেদ হোসেন ও অফিস সহায়ক জমির উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক ড. এ কে এম সামছু উদ্দিন আজাদ স্বাক্ষরিত অফিস আদেশে তাদের বরখাস্ত করা হয়েছে। তাদেরকে কেন চূড়ান্তভাবে বরখাস্ত করা হবে তার কারণ জানতে ১০ কর্মদিবসের মধ্যে বোর্ড সচিবের কাছে কারণ দাখিল করার নির্দেশ প্রদান করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়, গত ২ নভেম্বর বেলা ১১টা ৪০ থেকে ১২টার দিকে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের দপ্তরে বোর্ডের বিভিন্ন শাখায় কর্মরত সেকশন অফিসাররা পদোন্নতি সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎ করতে যান। পরে হিসাব শাখায় কর্মরত সেকশন অফিসার জাহেদ হোসেন, অফিস সহকারী আইউব আলী, অফিস সহায়ক জমির উদ্দিন অনুমতি না নিয়ে চেয়ারম্যানের কক্ষে প্রবেশ করেন। এক পর্যায়ে অশোভন, অশালীন ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। এদের মধ্যে জাহেদ হোসেন ও জমির উদ্দিন শিক্ষাবোর্ড চেয়ারম্যানকে দেখে নেওয়ার হুমকি প্রদান করেন। এছাড়া বোর্ড চেয়ারম্যানের রুমে উপস্থিত অন্যান্যদের সঙ্গেও শিষ্টাচার বহির্ভূত আচরণ করেন, যা সরকারি কর্মচারী বিধিমালার পরিপন্থী। এমতাবস্থায় কর্মচারী বিধিমালা অনুযায়ী জাহেদ হোসেন ও জমির উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
জানা যায়, জাহেদ হোসেন ও জমির উদ্দিন বিএনপির রাজনীতির সাথে জড়িত।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক ড. এ কে এম সামছু উদ্দিন আজাদ বাংলানিউজকে বলেন, চেয়ারম্যান স্যারের সঙ্গে অশালীন আচরণ এবং হুমকি দেওয়ার অভিযোগে জাহেদ হোসেন ও জমির উদ্দিন নামের দুইজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কেন তাদের স্থায়ী বরখাস্ত করা হবে না, তা জানতে চেয়ে ১০ কর্মদিবসের মধ্যে স্বশরীরে হাজির হতে বলা হয়েছে।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited