শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০১:৫৬ পিএম, ২০২৫-১১-১২
মোঃ মোকাদ্দেছুর রহমান রকি যশোর থেকে :
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় পরিচালক পদে নিয়োগ না দিয়ে উপ-পরিচালক (পরিকল্পনা,উন্নয়ন ও ওয়ার্কস) পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দিয়ে সরকারের ১ কোটি ২৭লাখ ৪৪ হাজার ৫৯৯ টাকা ক্ষতিসাধন করায় তৎকালীন ভাইস চ্যান্সেলর আব্দুস সাত্তার, সাবেক কোষাধ্যক্ষ জামাল হোসেন,সাবেক রেজিষ্ট্রার মোঃ আহসান হাবীবসহ ৬ জনের বিরুদ্ধে যশোর দূর্নীতি দমন কমিশন,সমন্বিত জেলা কার্যালয় মামলা হয়েছে। দূর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় যশোরে কর্মরত সহকারী পরিচালক মোঃ আল আমীন বাদি হয়ে মামলাটি করেন। দুদক,সজেকা যশোর এর মামলা নং ১০ তারিখঃ ২৩/১০/২০২৫ ইং।
মামলায় আসামীরা হচ্ছে, যশোরের মনিরামপুর উপজেলার সুজাতপুর গ্রামের মৃত নিরোধ বিহারী বিশ^াসের ছেলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় এর সাবেক পরিচালক এর স্থলে উপ-পরিচালক (পরিকল্পনা,উন্নয়ন ও ওয়ার্কস) পরিতোষ কুমার বিশ^াস (৬২), বিশ^বিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ ও তৎকালীন পরিচালক (পরিকল্পনা,উন্নয়ন ও পূর্ত) পদে নিয়োগ নির্বাচনী বোর্ড, পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলার নাপিতখালী গ্রামের বর্তমানে খুলনা খালিশপুর মুজগুন্নি প্রধান সড়ক আবাসিক এলাকা বাসা নং ৬৫৮ এর মৃত আলহাজ¦ হাবিব উল্লাহর ছেলে মোঃ জামাল হোসেন (৭১), চট্টগ্রাম বিশ^বিদ্যালয় রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত অদ্যাপক চট্রগ্রাম জেলার মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার গোপীনাথপুর গ্রামের বর্তমানে চট্টগ্রাম-৪২০৩, চকবাজার,পাঁচ লাইশ ৭ কাতালগঞ্জ ফ্ল্যাট নং এ ১৪,ইকুয়িটি ভিলেজ সুকুমার চন্দ্রর ছেলে বেনু কুমার দে (৬১), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় খুলনার সাবেক উপচার্য চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বলরা গ্রামের স্থায়ী বাসিন্দা বর্তমানে ঢাকাÑ১২৪৫, বাসা নং ৬৯৪,রোড নং ২১ ব্লক-এফ, বসুন্ধরা আ/এ,ভাটারা এলাকার ড. মোহাম্মদ আলমগীর, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় যশোরের সাবেক ভাইস চ্যান্সেলর যশোরের মণিরামপুর উপজেলার চন্ডিপুর গ্রামের বর্তমানে যশোর শহরতলী পালবাড়ী মোড় এলাকার মশিউর রহমান সড়ক,১৭০১/২ নতুন খয়েরতলার বাসিন্দা আব্দুস সাত্তার (৬৮) ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় এর রোজিষ্ট্রার যশোরের চৌগাছা উপজেলার হোগলাডাঙ্গা গ্রামে বর্তমানে চাঁচড়া চেকপোষ্ট বাসা নং ৭৮৬ এর মৃত আয়ূব হোসেন মল্লিকের ছেলে আহসান হাবীব।
মামলার বাদি ও তদন্তকারী কর্মকর্তা দুদক,সজেকা যশোরের সহকারী পরিচালক মোঃ আল-আমীন মামলায় উল্লেখ করেন, উল্লেখিত আসামীরা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে তৎকালীন পরিচালক পদে উপ-পরিচালক হিসাবে পরিতোষ কুমার বিশ^াসকে অবৈধভাবে নিয়োগ দিয়ে সরকারের ১ কোটি ২৭ লাখ ৪৪ হাজার ৫৯৯.০২ টাকা ক্ষতিসাধন করে দন্ড বিধির ৪২০/৪০৯/১০৯ ধারা তৎসহ ১৯৪৭ সালের দূর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
মামলায় উল্লেখ করেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় যশোরের রেজিষ্ট্রারের দপ্তরের স্মারক নং যবিপ্রবি/১০০২/রাজস্ব জনবল/১১-১৭৯৪,তারিখ ০১/০৬/২০১১ মুলে বিশ^বিদ্যালয়ের পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস) পদ পুরণের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে দরখাস্ত আহবান করা হয়। নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয় যে, কোন অনুমোদিত বিশ^বিদ্যালয় হতে অর্থনীতি/বাণিজ্য/সমাজ বিজ্ঞান/প্রকৌশল/ বিজ্ঞান বিষয়ে ¯œাতকোত্তর ডিগ্রিসহ কোনো বিশ^বিদ্যালয়ে উপপরিচালক,পরিকল্পনা ও উন্নয়ন/সমমানের পদে পাঁচ বছরের চাকুরীর অভিজ্ঞতাসহ বিশ^বিদ্যালয়/সরকারি/ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পরিকল্পনা ও উন্নয়ন সংক্রান্ত যাবতীয় কাজে সর্বমোট ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অথচ তৎকালীন নিয়োগ পাওয়া পরিতোষ কুমার বিশ^াসের দাখিলকৃত অভিজ্ঞতার রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের উপপরিচালক হিসেবে তার ১ বছর ৭ মাস ১৭ দিন চাকরি করার অভিজ্ঞতা রয়েছে। অথচ নিয়োগ বিজ্ঞপ্তিতে কোন বিশ^বিদ্যালয়ে পরিকল্পনা ও উন্নয়ন/সমমানের পদে ৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকার কথা উল্লেখ ছিল। বর্ণিত পদে নিয়োগের জন্য কাংখিত অভিজ্ঞতা না খাতা সত্বেও বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ নিয়োগের কার্যক্রম গ্রহন করেন। বিগত ২০১১ সালের ২৫ জুলাই অনুষ্ঠিত নিয়োগ নির্বাচনী বোর্ডের কার্যবিবারনী পর্যালোচনায় দেখা যায় যে,বর্ণিত পদে নিয়োগের নিমিত্তে উক্ত তারিখ রোজ রবিবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালযে পরিচালক (পরিকল্পনা,উন্নয়ন ও ওয়ার্কস) পদে কর্মকর্তা নিয়োগে নির্বাচনী বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। বোর্ডের উক্ত সভায় সভাপতিত্ব করেন বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আব্দুস সাত্তার। নিয়োগ নির্বাচনী বোর্ডের সভায় উপস্থিত অন্যান্য উল্লেখিতরা সদস্যরা উক্ত পদে সাক্ষাৎকারের জন্য ২জন প্রার্থীকে ডাকা হয়। সাক্ষাতকার বোর্ডে ২জন প্রার্থী উপস্থিত হন। উপস্থিত প্রার্থীদের মৌখিক সাক্ষাৎদানের পারদর্শিতা এবং সদস্য/বিশেষজ্ঞ সদস্যগনের মতামতের ভিত্তিতে আসামী পরিতোষ কুমার বিশ^াসকে ২৯০০০/১১০০*৬-৩৫৬০০ টাকা বেতনস্কেলে বিজ্ঞাপিত পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন ও ওয়ার্কস) পদের বিপরীতে উপপরিচালক পদে ২২,২৫০-৩১২৫০/ টাকা বেতনস্কেলে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য নিয়োগ নির্বাচনী বোর্ড সর্বসম্মতিক্রমে মতামত প্রদান করেন। সুপারিশকারী হিসেবে বিশ^বিদ্যালয়ের তৎকালীন উপচার্য প্রফেসর ড. মোঃ আব্দুস সাত্তার স্বাক্ষর করেন। নিয়োগ নির্বাচনী বোর্ডের কার্যবিবরণীতে বোর্ডের সকল সদস্য স্বাক্ষর করেন মর্মে দেখা যায়। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের স্মারক নং যবিপ্রবি/ ১০০৬/কর্মকর্তা নিয়োগ/২০১১-১৮৯৪,তারিখ ২৬/০৭/২০১১ মুখে বিশ^বিদ্যালয়ের বিগত ২০১১ সালের ২৫ জুলাই তারিখে অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ১১তম সভার সিদ্ধান্ত মোতাবেক পরিকল্পনা ,উন্নয়ন ও ওয়ার্কস বিভাগের পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস) পদের বিপরীতে উপপরিচালক পদে পরিতোষ কুমার বিশ^াসকে নিয়োগ দেয়া হয়। পরিতোষ কুমার বিশ^াস বিগত ২০১১ সালের ১ আগষ্ট বিশ^বিদ্যালয়ে উক্ত পদে যোগদান করেন।
দুদকের কর্মকর্তা রেকর্ডপত্র পর্যালোচনাকালে দেখতে পান যে, বিশ^বিদ্যালয়ের পরিচালক উক্ত পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে পরিচালক পদে নিয়োগ না দিয়ে উপপরিচালক পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ৯ প্রদান করেন। বিশ^বিদ্যালয়ের শিক্ষক/কর্মকর্তা কর্মচারী নিয়োগ নীতিমালায় বিজ্ঞপ্তিত পদের বিপরীতে তার নি¤œপদে নিয়োগ দেয়ার কোন বিধান নাই। নিয়োগ নির্বাচনী বোর্ডের সদস্যবৃন্দ ও উপচার্য জেনেশুনে নিজেরা লাভবান হওয়ার অসৎ উদ্দেশ্যে এবং আসামী পরিতোষ কুমার বিশ^াসকে লাভবান করার নিমিত্তে অর্পিত ক্ষমতার অপব্যবহার করে নিয়োগ নীতিমালা উপেক্ষা করে কাংখিত অভিজ্ঞতা না থাকা সত্বেও বিজ্ঞাপিত পরিচালক পদের বিপরীতে আসামী পরিতোষ কুমার বিশ^াসকে উপপরিচালক পদে নিয়োগ প্রদান করে দন্ড বিধির ৪২০/৪০৯/১০৯ ধারা তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। বিধায় দুদকের মহাপরিচালক দপ্তরের অনুমতিক্রমে উল্লেখিতদের বিরুদ্ধে দুদক কার্যালয় মামলা করেন।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited