বাংলাদেশ   শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬  

শিরোনাম

অন্তর্বর্তী সরকার শ্রমিকের সুরক্ষা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ : শ্রম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:৪২ পিএম, ২০২৫-১১-১২

অন্তর্বর্তী সরকার শ্রমিকের সুরক্ষা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ : শ্রম উপদেষ্টা

শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, অন্তর্বর্তী সরকার সব শ্রমিকের জন্য উপযুক্ত কাজ, সমতা এবং সুরক্ষা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ।
মঙ্গলবার ঢাকায় হোটেল লা মেরিডিয়ানে বাংলাদেশ ব্যবসা ও প্রতিবন্ধী নেটওয়ার্ক (বিবিডিএন), ব্র্যাক ব্যাংক ও জিআইজেড আয়োজিত ‘এম্পাওয়ারএবিলিটি : পাওয়ারিং এভরি এবিলিটি-২০২৫’ শীর্ষক এক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, প্রতিবন্ধী ব্যক্তি বোঝা নন, তিনি একজন নাগরিক, একজন কর্মী ও একজন অবদানকারী। তাদের বাদ দিয়ে নয়, তাদের অন্তর্ভুক্ত করে আমরা উদ্ভাবন, আনুগত্য, উৎপাদনশীলতা ও আরো সহানুভূতিশীল সমাজ অর্জন করতে পারবো।
তিনি ব্যবসায়ী সম্প্রদায়ের নেতৃত্বকে সাধুবাদ জানান, বিশেষ করে বিবিডিএন-এর মতো নেটওয়ার্কগুলোকে, যারা কর্মক্ষেত্রে প্রতিবন্ধী অন্তর্ভুক্তি নিয়ে আসছে।
বেসরকারি খাতের নেতাদের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, আমাদের লক্ষ্য কেবল প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়োগ করা নয়, বরং শিক্ষা, প্রশিক্ষণ, সহজলভ্যতা ও সম্মানের সংস্কৃতির মাধ্যমে তাদের ক্ষমতায়ন করা।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় শ্রম আইন শক্তিশালীকরণ, পেশাগত স্বাস্থ্য সুরক্ষা ও স্বাস্থ্য মান উন্নয়ন এবং সব ক্ষেত্রে শ্রমিকদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সরকারি নির্দেশনা, বেসরকারি খাতের নেতৃত্ব ও সামাজিক অংশীদারিত্বের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার আশাবাদ ব্যক্ত করে উপদেষ্টা বলেন, এগিয়ে যাওয়ার জন্য আমাদের সরকার, নিয়োগকর্তা ও উন্নয়ন অংশীদারদের মধ্যে গভীর অংশীদারিত্ব গড়ে তুলতে হবে।
সাখাওয়াত হোসেন আরো উল্লেখ করেন, সম্প্রতি আন্তর্জাতিক শ্রম সংস্থার তিনটি কনভেনশন অনুসমর্থনের মাধ্যমে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসেবে-এর ১০টি মৌলিক কনভেনশন অনুস্বাক্ষরকারী দেশে পরিণত হয়েছে, যা শ্রমিক সুরক্ষায় সরকারের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন।
শ্রম সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মেলনে ৫০টিরও বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।

রিটেলেড নিউজ

ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর, তবু সাভারে শ্রমিকদের সংঘর্ষ

ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর, তবু সাভারে শ্রমিকদের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক : পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ডিসেম্বর থেকে কার্যকর এবং জানুয়ারি মাসে বর্ধিত বেতন দেওয়ার বà¦...বিস্তারিত


আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান

আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটলেও তরুণ প্রজন্মের রাষ্ট্র মেরামতের আকাঙ্ক্ষà¦...বিস্তারিত


তথ্য গোপন করে জামিনের চেষ্টা: আইনজীবীসহ ১১ জনকে হাইকোর্টের শোকজ

তথ্য গোপন করে জামিনের চেষ্টা: আইনজীবীসহ ১১ জনকে হাইকোর্টের শোকজ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মুগদা থানার সাইফুল হত্যা মামলায় তথ্য গোপন করে নিম্ন আদালতের একই আদেশের বিপরীতে তিনবার à¦...বিস্তারিত


কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি?

কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি?

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত


বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্ন স্বাধীনতা ও সংস্কৃতির মেলবন্ধন রয়েছে : স্পিকার

বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্ন স্বাধীনতা ও সংস্কৃতির মেলবন্ধন রয়েছে : স্পিকার

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্à¦...বিস্তারিত


সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে সমাজসেবার মহাপরিচালক

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে সমাজসেবার মহাপরিচালক

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী :  ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর