বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

ঢাকায় ভারতের রুদ্ধদ্বার অনুশীলন

নিজস্ব প্রতিবেদক    |    ০৩:৫৩ পিএম, ২০২৫-১১-১৬

ঢাকায় ভারতের রুদ্ধদ্বার অনুশীলন

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ অ্যাওয়ে ম্যাচের জন্য ঢাকায় অবতরণ করেছে ভারতীয় জাতীয় ফুটবল দল। শনিবার বিকেলে এসে পৌঁছালেও, সফরের ক্লান্তি এবং দিনের আলো কমে আসায় সেদিন আর মাঠে নামেনি তারা। আজ (রোববার) সফরের প্রথম অনুশীলন সেশনে নামছে খালিদ জামিলের শিষ্যরা। আগামী ১৮ নভেম্বর বাংলাদেশ-ভারত মহারণকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। এই হাই-ভোল্টেজ ম্যাচের গুরুত্ব বিবেচনা করেই ভারতের আজকের প্রথম অনুশীলনটি হচ্ছে সম্পূর্ণ ‘ক্লোজড ডোর’ বা রুদ্ধদ্বার পরিবেশে। অর্থাৎ, এই অনুশীলনে কোনো দর্শক বা সংবাদমাধ্যমের প্রবেশাধিকার থাকছে না। ম্যাচের আগের দিন, অর্থাৎ ১৭ নভেম্বর, ভারত তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি সারবে ভেন্যু ঢাকার জাতীয় স্টেডিয়ামেই। প্রস্তুতির দিক থেকে দুই দল দুই মেরুতে অবস্থান করছে। বাংলাদেশ দল ভারত ম্যাচের আগে নেপালের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছে। সেই ম্যাচে হামজা চৌধুরী ও শমিত সোমের মতো তারকাদের পেয়েও জয়ের দেখা পায়নি স্বাগতিকরা। অন্যদিকে, ভারত ঢাকায় আসার আগে ভুটানের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে এবং ৬-১ গোলের বিশাল ব্যবধানে দাপুটে জয় তুলে নিয়েছে। এই বড় জয় বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে দলটিকে নিঃসন্দেহে বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে। বারের সফরে ভারতীয় দলে বিশেষ নজর থাকছে নতুন মুখ রায়ান উইলিয়ামসের ওপর। অস্ট্রেলিয়া থেকে সরাসরি উড়ে এসে তিনি দলের সঙ্গে অনুশীলনে যোগ দিলেও, তার মাঠে নামার বিষয়টি এখনো ফিফার অনুমতির ওপর ঝুলে আছে। 
অস্ট্রেলিয়ান ফুটবল ফেডারেশনের অনাপত্তিপত্র (এনওসি) এবং ফিফার চূড়ান্ত ছাড়পত্র আগামী ১৭ নভেম্বরের মধ্যে না মিললে, বাংলাদেশের বিপক্ষে এই ফরোয়ার্ডের অভিষেক হবে না। রায়ান অবশ্য এরই মধ্যে ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছেন। ফিফার অনুমতি মিললে তিনি হবেন ভারতীয় স্কোয়াডের ২৩তম সদস্য।
জন্মসূত্রে অস্ট্রেলিয়ান হলেও রায়ানের মা ভারতীয় বংশোদ্ভূত, সেই সূত্রেই তার ভারতের হয়ে খেলার পথ খুলেছে। যদিও বাবার দিক থেকে ইংল্যান্ড ও ওয়েলসের প্রতিনিধিত্ব করার সুযোগও তার ছিল।
বাংলাদেশ সফরে আসা ভারতীয় দল
গোলকিপার: গুরপ্রীত সিং সান্ধু, ঋত্বিক তিওয়ারি, সাহিল।
ডিফেন্ডার: আকাশ মিশ্র, অনোয়ার আলি, বিকাশ ইউমনাম, হমিংথানমাওইয়া রালতে, জয় গুপ্ত, প্রমবীর, রাহুল ভেকে, সন্দেশ ঝিঙ্গান।
মিডফিল্ডার: ব্রিসন ফার্নান্দেজ, লালরেমত্লুয়াংগা ফানাই, ম্যাকার্টন লুইস নিকসন, মহেশ সিং নাওরেম, নিখিল প্রভু, সুরেশ সিং ওয়াংজাম।
ফরোয়ার্ড: এডমুন্ড লালরিন্দিকা, লালিয়ানজুয়ালা চ্যাংতে, মোহাম্মদ সানান, রহিম আলি, বিক্রম প্রতাপ সিং, রায়ান উইলিয়ামস (ছাড়পত্র সাপেক্ষে)।

রিটেলেড নিউজ

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত


কে জয় করবেন গোল্ডেন বুট

কে জয় করবেন গোল্ডেন বুট

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত


মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত


সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত


ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত


ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর