শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:৩৬ পিএম, ২০২৫-১১-১৬
রাজশাহী মহানগর দায়রা জজের বাসায় ঢুকে তার ছেলেকে হত্যা করার পরিপ্রেক্ষিতে দেশের অধস্তন আদালতের বিচারকরা কালো ব্যাচ ধারণ কর্মসূচি পালন করছেন। হত্যার প্রতিবাদে রোববার সকাল ১০টা থেকে তারা এই কর্মসূচি পালন করছেন। কর্মসূচি পালন করলেও বিচারকাজ বন্ধ রাখেননি বিচারকরা।
রোববার (১৬ নভেম্বর) সারাদেশের বিচারকদের সংগঠন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।
এর আগে, ১৪ নভেম্বর এক বিবৃতিতে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন গত ১৩ নভেম্বর আনুমানিক বিকেল ৪টায় রাজশাহীর মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের (জেলা জজ) বাসভবনে দুর্বৃত্তের নৃশংস ছুরিকাঘাতে তার ছেলে তাওসিফ রহমান সুমন (১৭) নিহত এবং স্ত্রী তাসমিন নাহার গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করে। অ্যাসোসিয়েশন ওই বর্বরোচিত ঘটনায় হত্যাকাণ্ডের শিকার তাওসিফ রহমান সুমনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে।
বিবৃতিতে সারাদেশের বিচারকদের নিরাপত্তার বিষয়ে উৎকণ্ঠা প্রকাশের পাশাপাশি গ্রেপ্তার হওয়া আসামিকে আদালতে সোপর্দ করার পূর্বেই বিধি-বহির্ভূতভাবে মিডিয়ার সামনে উপস্থাপন করার পরিপ্রেক্ষিতে অ্যাসোসিয়েশন দুই দফা দাবি সরকারের কাছে পেশ করে। এর মধ্যে সব আদালত, বিচারকের বাসস্থান ও যাতায়াতের সময় অবিলম্বে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী নিযুক্ত করতে হবে। এছাড়া, রাজশাহীর ঘটনায় বিচারকের নিরাপত্তা নিশ্চিতে অবহেলার সঙ্গে সম্পৃক্ত এবং গ্রেপ্তার হওয়া আসামিকে আইন বহির্ভূতভাবে মিডিয়ার সামনে উপস্থাপন করে অপেশাদারিত্ব প্রদর্শনের দায়ে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৪৮ ঘণ্টার মধ্যে দুই দাবি বাস্তবায়ন করা না হলে রোববার থেকে সারাদেশের বিচারকেরা কলম বিরতি পালনের হুঁশিয়ারি দেন।
পরে গতকাল শনিবার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আমিরুল ইসলাম এবং মহাসচিব মুহাম্মদ মাজহারুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে কলম বিরতি কর্মসূচি প্রত্যাহার করে বলা হয়, দুই দফা দাবির পরিপ্রেক্ষিতে সরকারের আমন্ত্রণে বিচার বিভাগের কয়েকজন সিনিয়র কর্মকর্তাসহ অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল বাংলাদেশের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই সাক্ষাতে আইন উপদেষ্টা বিচারকদের দাবি দুটির সঙ্গে একমত পোষণ করে তা বাস্তবায়নের প্রতিশ্রুতি প্রদান করেন। তারই পরিপ্রেক্ষিতে অ্যাসোসিয়েশনের পূর্বঘোষিত কলম বিরতি কর্মসূচি আপাতত স্থগিত করে।
বিবৃতিতে আরও বলা হয়, বিচারক পরিবারের নিহত সদস্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের সব বিচারক নিজ নিজ কর্মস্থলে রোববার কালো ব্যাজ ধারণ করবে।
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited